Explore

Search

August 7, 2026 8:52 pm

IAS Coaching

ভোট উৎসবে শুনশান রায়গঞ্জ শহরে যেন অঘোষিত ‘বনধ’

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্বে উৎসবের আমেজ থাকলেও রায়গঞ্জ শহরের চিত্র ছিল একেবারেই ভিন্ন। সকাল থেকেই শহরজুড়ে নেমে আসে অদ্ভুত নীরবতা, যেন অঘোষিত বনধ চলছে সর্বত্র।

পাবলিক বাস টার্মিনাসের সামনে অল্প কিছু টোটো চলাচল করলেও সামগ্রিকভাবে শহরের অধিকাংশ রাস্তাই ছিল ফাঁকা। কসবা নেতাজি মোড় থেকে রাসবিহারী মার্কেট, বিদ্রোহী মোড় থেকে শিলিগুড়ি মোড়—সব জায়গাতেই দেখা যায় শুনশান পরিবেশ। সাধারণ দিনের ব্যস্ততা যেন কোথাও উধাও হয়ে গিয়েছিল।

শহরের বিভিন্ন পার্টি অফিসে মাঝে মধ্যে প্রার্থীদের আনাগোনা লক্ষ্য করা গেলেও অধিকাংশ নেতা-কর্মী ছিলেন নিজ নিজ বুথে দায়িত্ব পালনে ব্যস্ত। ফলে রাজনৈতিক অফিসগুলিতেও তেমন ভিড় চোখে পড়েনি।

অন্যদিকে, কিছু বিরিয়ানির দোকান ও ফলের দোকান খোলা থাকলেও মোহনবাটি বাজারে ছিল একপ্রকার ছুটির আমেজ। ক্রেতা সংখ্যা ছিল নগণ্য, ফলে ব্যবসায়ীরাও দিনটি কাটান অনেকটাই নিশ্চুপে। একটি শপিং মল খোলা থাকলেও ক্রেতার সংখ্যা ছিল হাতে গোনা।

সকালের দিকে ট্রেনগুলিতে ভোটারদের ভিড় দেখা গেলেও প্রাইভেট বাস চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ ছিল। ফলে শহরের যোগাযোগ ব্যবস্থাতেও পড়েছে প্রভাব। সব মিলিয়ে ভোটের দিনে গণতন্ত্রের উৎসব চললেও রায়গঞ্জ শহর যেন নিজের ছন্দ হারিয়ে এক দিনের জন্য থমকে দাঁড়িয়েছিল।

Advertisement
Live Cricket Score
upskillninja