Explore

Search

April 22, 2026 4:04 pm

IAS Coaching

প্রথম দফার ভোটে বৃষ্টির পূর্বাভাস, সাথে ঝড়বৃষ্টির সতর্কবার্তা

#নিউজ ডেস্কঃ প্রথম দফার ভোটের ঠিক আগে আবহাওয়ার বড় আপডেট দিল ভারত আবহাওয়া দপ্তর। দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত রাজ্যের উত্তরাংশে আংশিক পরিষ্কার আকাশ থাকলেও বেশিরভাগ সময়ই মেঘলা পরিস্থিতি বজায় থাকবে, সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গের একাধিক জেলায় এই সময়ের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত খুব হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে। তবে ২৫ ও ২৬ এপ্রিল এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে উত্তর দিনাজপুর জেলায় ২২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সতর্কবার্তা হিসেবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ২২ এবং ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ ঝড়ের আশঙ্কা রয়েছে। জলপাইগুড়ি জেলায় ২৪ থেকে ২৬ এপ্রিল এবং উত্তর দিনাজপুর জেলায় ২৪ ও ২৬ এপ্রিল বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

প্রথম দফার ভোটের দিন বৃষ্টি হলে ভোটারদের উপস্থিতিতে কিছুটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রশাসনের পক্ষ থেকেও ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো বিঘ্ন না ঘটে।

এদিকে কৃষকদের জন্যও বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির পর সবজি ক্ষেতে ছত্রাকজনিত রোগ প্রতিরোধে প্রতি ১৫ লিটার জলে ম্যানকোজেব ৭৫% ডাবলু পি ৩৭.৫ গ্রাম অথবা ক্লোরোথ্যালোনীল ৭৫% ডাবলু পি ৩৭.৫ গ্রাম মিশিয়ে স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে, ভোটের আবহে আবহাওয়ার এই পরিবর্তন উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
Live Cricket Score
upskillninja