Explore

Search

June 23, 2026 2:08 pm

IAS Coaching

রাধিকাপুর–বারসইয়ে দ্বিতীয় রেললাইন তৈরির ট্রাফিক সার্ভে, বরাদ্দ হল অর্থ


#রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ রাধিকাপুর–বারসই রেলপথে দ্বিতীয় রেললাইন তৈরির প্রক্রিয়ায় বড় পদক্ষেপ নেওয়া হল। এই প্রকল্পের প্রাথমিক ধাপ হিসেবে ট্রাফিক সার্ভের জন্য ২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে।

রেলওয়ে যাত্রী পরামর্শদাতা কমিটির সদস্য অঙ্কুশ মৈত্র জানান, এই অর্থ শুধুমাত্র ট্রাফিক সার্ভের জন্য বরাদ্দ হয়েছে। তিনি বলেন, “দ্বিতীয় রেললাইন তৈরির দাবি দীর্ঘদিনের। এই রুটে যাত্রী ও পণ্যবাহী ট্রেনের চাপ ক্রমশ বাড়ছে, ফলে ডাবল লাইন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।”

তিনি আরও জানান, এই রেলপথকে ডাবল লাইন করার দাবিতে একাধিকবার লিখিতভাবে সংশ্লিষ্ট দফতরে আবেদন জানিয়েছেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। অবশেষে ট্রাফিক সার্ভে শুরু হওয়ার সিদ্ধান্তে আশার আলো দেখছেন এলাকার বাসিন্দারা।

রেল সূত্রে জানা গিয়েছে, ট্রাফিক সার্ভের মাধ্যমে এই রুটে যাত্রী ও পণ্য পরিবহনের পরিমাণ, ভবিষ্যৎ সম্ভাবনা এবং অর্থনৈতিক লাভজনকতা খতিয়ে দেখা হবে। সার্ভে রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তী সময়ে ডাবল লাইন প্রকল্পের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয়দের মতে, এই রুটে দ্বিতীয় রেললাইন চালু হলে ট্রেন চলাচল আরও সহজ হবে, সময় বাঁচবে এবং বাণিজ্যিক ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলবে। এখন সকলের নজর সার্ভের ফলাফলের দিকে, যা এই গুরুত্বপূর্ণ প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

Advertisement
Live Cricket Score
upskillninja