Explore

Search

June 23, 2026 2:06 pm

IAS Coaching

আর মাত্র দুদিন প্রচার কেউ বাইকে আবার কেউ পায়ে হেঁটে শ্রমিক মহল্লায় প্রচার করলেন

#মালবাজার: বিধানসভা ভোটের প্রচারের শেষ পর্ব চলছে। হাতে রয়েছে আর মাত্র দুটি দিন এই দুই দিন প্রতিটি প্রার্থী এবং তাদের দলের কাছে সময় অত্যান্ত মহার্ঘ। ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছতে কেউ বেছে নিয়েছেন গতিশীল বাইক আবার কেউ পায়ে হেঁটেই শ্রমিক মহাল্লায় রবি বাসরিয়ো প্রচার সারলেন।
ডুয়ার্সের আকাশ কয়েকদিন যাবতই মেঘলা করে রয়েছে। মাঝেমধ্যেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হচ্ছে। আবার মেঘ সরে যেতেই রোদ দেখা যাচ্ছে। এরকম পরিবেশে শরীর সুস্থ রেখে প্রচারে সময় নষ্ট করতে চাইছেন না কোন প্রার্থী। মাল মহকুমা এলাকার নাগরাকাটা বিধানসভা এলাকার মেটেলি ব্লক এক প্রত্যন্ত এলাকা। এক চা বাগান থেকে অন্য চা বাগানের দূরত্ব কয়েক কিলোমিটার। সময় নষ্ট না করে তৃণমূল কংগ্রেস প্রার্থী এদিন প্রচারে বাইকের ব্যবহার করেন। বাইক রালি করে চা বাগানের শ্রমিক মহল্লা থেকে গ্রামের বস্তি অঞ্চল পর্যন্ত প্রচার সারলেন।
প্রচারের ফাঁকেই জানালেন, নাগরাকাটা থেকে গত ৫ বছরে বিধায়ক নেই। যিনি বিধায়ক ছিলেন তিনি কোন কাজ করেনি। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্যার সময় দুই বার এসেছেন। মানুষের কাছে ত্রান সাহায্য পৌঁছে দিয়েছেন। এছাড়া সরকারি প্রকল্পের সুযোগ প্রত্যন্ত চা বাগান থেকে বনবস্তি পর্যন্ত পৌঁছে গেছে। মানুষের কাছ থেকে দারুন সাড়া পাচ্ছি। এবার এই আসনে আমাদের জয় সুনিশ্চিত।
মাল বিধানসভা কেন্দ্রে বিজেপির এবার প্রার্থী শুকরা মুন্ডা। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের বুলু চিকবাড়াইক। বর্তমান বিধায়ক বুলু চিকবড়াইকের বাড়ি রাঙ্গামাটি চা বাগানে।
রবিবার তার প্রতিদ্বন্দ্বী শুক্লা মুন্ডা রাঙ্গামাটি চা বাগানের চারটি ডিভিশনে শ্রমিক মহল্লায় ঘুরে ঘুরে প্রচার করলেন।
প্রথম দিকে পিছিয়ে থেকেও শুক্রা বাবু সমানে সমানে টক্কর দিচ্ছেন। তিনবারের বিধায়ক  তৃণমূল কংগ্রেসের বুলু চিকবাড়াইক সময় নষ্ট না করে গোটা মাল বিধানসভা এলাকা ঘুরে প্রচার করে বেড়াচ্ছেন। এদিন বড়দিঘী বাজার এলাকায় কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে র‍্যালি  করে জনসংযোগ যাত্রা করেন। মানুষের কাছে পৌঁছে তৃণমূল সরকারের উন্নয়ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরেন।
প্রচারে নেমেছে ডুয়ার্স তরাই জনশক্তি ফ্রন্টের প্রার্থী চন্দন লোহারা। মালবাজার শহরে রীতিমতো মিছিল করে প্রচার করেন। তিনি বলেন, আমরাই বিকল্প। ভোটে জিতলে চা শ্রমিকদের সমস্যা সমাধান করাই আমাদের লক্ষ্য। প্রচারের শেষ বেলায় এভাবেই বিভিন্ন প্রার্থীরা কখনো রাস্তায় আবার কখনো বাড়ির দরজায় গিয়ে প্রচার করছেন। এমনটাই ছিল রবিবারের দৃশ্য।
Advertisement
Live Cricket Score
upskillninja