Explore

Search

August 7, 2026 9:42 pm

IAS Coaching

রায়গঞ্জে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের পোস্টাল ব্যালটে ভোটের বিস্তারিত সূচী

#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ: আসন্ন বিধানসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত গাড়িচালক, খালাসি ও অন্যান্য সহায়ক স্টাফদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া শুরু হচ্ছে। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত এই কর্মীরা যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত এই পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ চলবে। ভোটদানের জন্য দুটি কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে। রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, ইটাহার ও করণদীঘি বিধানসভায় নিযুক্ত ভোটকর্মীরা কর্ণজোড়া উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে পারবেন। ইসলামপুর মহকুমায় নিযুক্ত কর্মীদের জন্য ভোটকেন্দ্র করা হয়েছে মহকুমা শাসকের করণে।

এছাড়া ২২ এপ্রিল DCRC ভেন্যুগুলিতেও ভোটকর্মীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুবিধা থাকছে। পাশাপাশি, অ্যাবসেন্টি ভোটার অন এসেনশিয়াল সার্ভিসেস (AVES) শ্রেণিভুক্ত কর্মীদের ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত এই শ্রেণির ভোটাররা জেলাশাসকের করণ সন্নিহিত ডাবলুবিএসআরডিএ অফিসে নিজেদের ভোট দিতে পারবেন।

জেলা নির্বাচন আধিকারিক জানিয়েছেন, নির্বাচনের কাজে যুক্ত কোনো কর্মী যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এই বাড়তি ব্যবস্থা। সকল সংশ্লিষ্ট কর্মীকে নির্দিষ্ট দিন ও কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটদান সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja