Explore

Search

April 17, 2026 2:42 am

IAS Coaching

নববর্ষের পড়ন্ত বিকেলে দুই প্রার্থীকে সাথে নিয়ে চালসায় জনজোয়ারে মুখ্যমন্ত্রীর পদযাত্রা

#মালবাজার: নববর্ষের পড়ন্ত বিকালে মাল বিধানসভা এবং নাগরাকাটা বিধানসভার দুই প্রার্থী বুলু চিকবাড়াইক ও সঞ্জয় কুজুরকে সাথে নিয়ে ডুয়ার্সের চালসায় জণজোয়ারে ভেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় জনমানসে সৃষ্টি করলো  উদ্দীপনা। নববর্ষের বিকেলে মুখ্যমন্ত্রী ডুয়ার্সের চালসায় আসেন। দলনেত্রীর আগমন বার্তা পূর্বেই ঘোষিত হওয়ায় কর্মীদের মধ্যে দারুন উদ্দীপনা তৈরি হয়।
মুখ্যমন্ত্রীকে দেখতে এবং তার মুখ থেকে নতুন কোন বার্তা শুনতে রাস্তার দু’পাশে মানুষ ভিড় করে। পড়ন্ত বিকেলে দুই প্রার্থী ও ও দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মঙ্গলবাড়ী থেকে শুরু করেন। পদযাত্রায় তখন কাতারে কাতারে মানুষ অংশগ্রহণ করে। রাস্তার দু’ধারে আবাল বৃদ্ধ বণিতা মুখ্যমন্ত্রীকে দেখা এবং তার সঙ্গে শুভেচ্ছা ও বিনিময় করতেই সারিবদ্ধ ভাবে দাঁড়িয়েছিল। মুখ্যমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশ্যে হাতজোড় করে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
পদযাত্রা যতই এগোচ্ছিল ততই মানুষ পদযাত্রায়
পা মেলাতে শুরু করেন। অত্যন্ত সুশৃংখল ভাবে পদযাত্রা এগিয়ে চলে চালসা গোলাই অভিমুখে।
ডুয়ার্সের চালসাকে একটি জংশন এলাকা বলা চলে। চালসার পশ্চিম দিক বয়ে চলা মালনদীর পূর্বাংশ থেকে বানারহাট ব্লকের ভুটান সীমান্তে চামুর্চি পর্যন্ত নাগরাকাটা বিধানসভা কেন্দ্র এবং মালনদীর পশ্চিমাংশ থেকে তিস্তার পূর্বপাড়া পর্যন্ত মাল বিধানসভা কেন্দ্র। দুই কেন্দ্রের মাঝামাঝি এলাকায় পদযাত্রা দারুন সারা ফেলে।
মালবাজার বিধানসভা তৃণমূলের দখলে থাকলেও নাগরাকাটা বিধানসভা বিজেপির দখলে রয়েছে। গত লোকসভার হিসাবে এই দুই কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল। সেই ধারা বিধানসভা ভোটে প্রতিফলিত করতে কর্মীরা যথেষ্ট তৎপর। নাগরাকাটা বিধানসভা আসনের প্রার্থী সঞ্জয় কুজুর বলেন, গত লোকসভায় এই আসনে আমরা এগিয়ে ছিলাম বিধানসভায় নিশ্চিত ভাবে জিতব।
Advertisement
Live Cricket Score
upskillninja