Explore

Search

April 17, 2026 2:43 am

IAS Coaching

প্রাক্তন সাংসদ হিসেবে পেনশন অস্বীকার বিকাশরঞ্জন ভট্টাচার্য্যের, শুভেচ্ছা সমাজ মাধ্যমে

#কোলকাতাঃ একটি ব্যতিক্রমী ও নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করলেন সিপিএমের প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য্য। বৃহস্পতিবার দুপুরে তিনি তাঁর সামাজিক মাধ্যমের দেওয়ালে ঘোষণা করেছেন যে, প্রাক্তন সাংসদ হিসেবে প্রাপ্য পেনশন গ্রহণ করবেন না।

সূত্রের খবর, দীর্ঘ রাজনৈতিক জীবনে সাধারণ মানুষের স্বার্থে লড়াই করা এই প্রবীণ নেতা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে সরকারি কোষাগারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে সেই অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যয় হওয়াই উচিত। তাঁর এই সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত জীবনযাপন ও আদর্শগত অবস্থান থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বামপন্থী আদর্শে বিশ্বাসী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য বরাবরই সরল জীবনযাপন এবং নীতির প্রশ্নে আপসহীন মনোভাবের জন্য পরিচিত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে যখন রাজনীতিতে আর্থিক সুবিধা ও সুযোগ-সুবিধা নিয়ে নানা বিতর্ক উঠে আসে, তখন এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে এক ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করল। সাধারণ মানুষের মধ্যেও এই সিদ্ধান্ত ইতিবাচক বার্তা দেবে বলেই মনে করা হচ্ছে। এই নিয়ে সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে।

Advertisement
Live Cricket Score
upskillninja