
#শুভজিৎ দাস, রায়গঞ্জ: প্রকাশিত হলো সিবিএসসি দশম শ্রেণীর AISSE-2026 পরীক্ষার ফলাফল। আর ফল প্রকাশ হতেই অভাবনীয় সাফল্য পেল সারদা বিদ্যামন্দির রায়গঞ্জ ইংরেজি মাধ্যম স্কুল। এবছর সারদা বিদ্যামন্দির থেকে দশমের পরীক্ষায় বসেছিল ১০৯ জন পরীক্ষার্থী। সকলেই সাফল্যের সঙ্গে কৃতকার্য হয়েছে বলে জানা গেছে বিদ্যালয়ের পক্ষ থেকে। তবে বিশেষ সাফল্য পেয়েছে অরুনিকা ঘোষ (প্রাপ্ত নম্বর ৯৮.৮ শতাংশ), দিব্যজ্যোতি চৌধুরী (প্রাপ্ত নম্বর ৯৮.৬ শতাংশ) এবং অয়নতিক হালদার (প্রাপ্ত নম্বর ৯৮.৪ শতাংশ)।

শতাংশের ভিত্তিতে ফলাফল:
৯৫ -১০০ শতাংশ: ২৭ জন পরীক্ষার্থী
৯০ – ৯৫ শতাংশ: ২৫ জন পরীক্ষার্থী
৮০ – ৯০ শতাংশ : ২৮ জন পরীক্ষার্থী
৭০ – ৮০ শতাংশ: ১৬ জন পরীক্ষার্থী
বিদ্যালয়ের অধ্যক্ষ রাজবলী পাল সমস্ত পরীক্ষার্থীদের তাদের সাফল্য এবং আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি জানান, এই সাফল্য শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং সমস্ত সারদা বিদ্যামন্দির পরিবারের।









