Explore

Search

August 7, 2026 11:26 pm

IAS Coaching

প্রকাশিত সিবিএসই দশমের ফলাফল, সর্বোচ্চ ৯৯.৬% নেহা অঞ্জুম

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বুধবার সন্ধ্যায় প্রকাশিত হল চলতি বছরের সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের পরেই রায়গঞ্জ শহর ও আশেপাশের সিবিএসই বোর্ডের অধীনস্থ স্কুলগুলিতে খুশির আবহ তৈরি হয়েছে। ছাত্রছাত্রীদের উল্লেখযোগ্য সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকেরাও।

এবারের পরীক্ষায় রায়গঞ্জের টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল থেকে মোট ১০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে নেহা অঞ্জুম সর্বোচ্চ ৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে স্কুলের মুখ উজ্জ্বল করেছে। তার এই সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বিত পরিবার ও স্কুল কর্তৃপক্ষ।

অন্যদিকে, সারদা বিদ্যামন্দির (সিবিএসই) থেকে ১০৮ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসে। এর মধ্যে অরুনিকা ঘোষ ৯৮.৮ শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম স্থান অধিকার করে। এছাড়াও, দূর্গাপুর পাবলিক স্কুল থেকে ৪৫ জন পরীক্ষার্থী অংশ নেয় এবারের পরীক্ষায়। তাদের মধ্যে ঋদ্ধিমান বসাক ৯৮.৬ শতাংশ নম্বর পেয়ে সর্বোচ্চ স্থান অর্জন করেছে।

স্কুলগুলির প্রিন্সিপালদের বক্তব্য, চলতি বছরে ছাত্রছাত্রীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রস্তুতি নিয়েছিল, যার প্রতিফলন এই ফলাফলে স্পষ্ট। অভিভাবকরাও সন্তানের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের আশা ব্যক্ত করেছেন। সবমিলিয়ে, এবারের সিবিএসই দশমের ফলাফল রায়গঞ্জে শিক্ষার মান ও ছাত্রছাত্রীদের ধারাবাহিক উন্নতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Advertisement
Live Cricket Score
upskillninja