Explore

Search

August 7, 2026 11:26 pm

IAS Coaching

নির্বাচনের মুখে কৃষ্ণ কল্যানীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক, ষড়যন্ত্রের অভিযোগ

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ নির্বাচনের প্রাক্কালে চাঞ্চল্যকর ঘটনা। রায়গঞ্জের বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যানীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় ২৪ লক্ষ ৪৫ হাজার টাকা উধাও হয়ে গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৃষ্ণ কল্যানী অভিযোগ করেছেন, এটি কোনও সাধারণ সাইবার জালিয়াতি নয়, বরং পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে। তাঁর দাবি, নির্বাচনের ঠিক আগে তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করতে এবং রাজনৈতিকভাবে ক্ষতি করতেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে।

ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও ফিশিং বা অনলাইন প্রতারণার মাধ্যমে এই টাকা তোলা হয়ে থাকতে পারে।

এদিকে, এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে। বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা এবং সাইবার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement
Live Cricket Score
upskillninja