Explore

Search

April 22, 2026 4:12 pm

IAS Coaching

ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বৈকালিক প্রচারে সারা ফেললেন বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডা

#মালবাজার: শিবহোম বালাজি মন্দিরে পুজো দিয়ে  ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বৈকালিক প্রচারে ফেললেন বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডা। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত  হয়ে গেছে, আর মাত্র ১৫টা দিন প্রচার করতে পারবেন প্রার্থী এবং দলীয় কর্মীরা। এইরকম পরিবেশে সমস্ত রাজনৈতিক দল প্রচারে খামতি রাখছেন না।
বিশেষ করে রাজ্যের ক্ষমতাশীন তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি এই দুই দলের প্রতিনিধিরাই জোর কদমে প্রচার শুরু করেছেন।
সোমবার বিকেলে মালবাজার শহরের বালাজি মন্দিরে পুজো দিয়ে রীতিমত জোর কদমে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী সুকরা মুন্ডা।
এদিন তিনি শহরে তিন নম্বর ২ নম্বর ১১ নম্বর ১২ নম্বর ও ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় পদযাত্রা করে অত্যন্ত বিনীতভাবে মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। হাতজোড় করে বিজেপির অনুকূলে ভোট দিতে মানুষকে অনুরোধ করেন।
এই দিন তার সঙ্গে ছিলেন দলের মাল টাউন মন্ডল এর সভাপতি নবীন সাহা, দলের মাল বিধানসভার সংযোজক রাকেশ নন্দী সহ: বিজেপির কর্মী ও সমর্থকরা।
Advertisement
Live Cricket Score
upskillninja