Explore

Search

June 23, 2026 3:58 am

IAS Coaching

ব্যাটে দুরন্ত অভিষেক সঞ্জু-ইশান, বলে কামাল বুমরা-অক্ষর, টি–২০ বিশ্বকাপ ভারতের

#আমেদাবাদঃ ব্যাট ও বল—দুই বিভাগেই দুরন্ত পারফরম্যান্স করে টি–২০ কাপ জিতে নিল ভারত। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন অভিষেক আর সঞ্জু স্যামসন ও ইশান কিষাণ। শেষে সঞ্জুর ৮৯, ইশান কিষানের ৫৪ আর অভিষেকের ৫২ রান করেন। বল হাতে প্রতিপক্ষকে চাপে রাখলেন জসপ্রীত বুমরা ও অক্ষর প্যাটেল। নিউজিল্যান্ড ১৮.৫ ওভারে তাদের সবকটি উইকেট হারিয়ে করে ১৫৯ রান। ফলে দলগত দাপটেই শেষ পর্যন্ত ট্রফি ঘরে তুলল ভারতীয় দল।

ম্যাচের শুরু থেকেই ভারতীয় ব্যাটাররা আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করেন। ওপেনিংয়ে নেমে সঞ্জু স্যামসন ও ইশান কিষাণ দ্রুত রান তুলে দলকে মজবুত ভিত গড়ে দেন। দুজনেই চমৎকার শট খেলতে থাকেন এবং প্রতিপক্ষ বোলারদের উপর চাপ সৃষ্টি করেন। তাদের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে বড় রান তুলতে সক্ষম হয় ভারত।

এরপর বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জসপ্রীত বুমরা ও অক্ষর প্যাটেল। বুমরার নিখুঁত লাইন-লেন্থ ও অক্ষরের কৌশলী স্পিনে নিয়মিত উইকেট হারাতে থাকে প্রতিপক্ষ দল। মাঝের ওভারে তাদের দাপুটে বোলিংয়ের ফলে প্রতিপক্ষ বড় জুটি গড়ে তুলতে পারেনি।

শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের আগেই প্রতিপক্ষ দলকে অলআউট করে দিয়ে জয়ের সীলমোহর দেয় ভারত। এই জয়ের ফলে টি–২০ কাপ ভারতের ঝুলিতে আসে এবং সমর্থকদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়। উল্লেখ্য, পরপর ২ বার লাগাতার বিশ্বকাপ জিতে নজির গড়ল ভারত।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া এই ভারতীয় দল ভবিষ্যতে আরও বড় সাফল্য এনে দিতে পারে। এই জয়ে ভারতীয় ক্রিকেটে নতুন আশার আলো দেখছেন ক্রীড়াপ্রেমীরা।

Advertisement
Live Cricket Score
upskillninja