Explore

Search

June 23, 2026 7:59 am

IAS Coaching

পরিবর্তন রথযাত্রাকে স্বাগত জানাতে ও জনসভা সফল করতে বিজেপির যুবমোর্চার বাইক র‍্যালি

#মালবাজার: বিধানসভার নির্বাচনের নির্ঘণ্ট এখনো ঘোষিত হয়নি। কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে প্রচার অভিযানে নেমেছেন। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে কোচবিহার থেকে শুরু হয়েছে পরিবর্তন রথযাত্রা। আগামী ৮ই মার্চ রবিবার সেই রথযাত্রা এসে পৌছাবে ডুয়ার্সের মাল মহকুমা এলাকার নাগরাকাটায়।
এই উপলক্ষে দলের পক্ষ থেকে এক জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভা কে সফল করতে এবং পরিবর্তন রথযাত্রাকে স্বাগত জানাতে শুক্রবার গোটা নাগরাকাটা বিধানসভা এলাকা জুড়ে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে বাইক রেলি এবং প্রচার অভিযান করা হয়। নেতৃত্বে ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মনোজ ভুজেল সহ অন্যান্যরা।
বিধায়ক পুনা ভেংরা বলেন, রাজ্যে তৃণমূল কংগ্রেসের অপসাশনে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তন আসবে। সেই পরিবর্তন আনতে আমাদের রথযাত্রার শুরু হয়েছে। এই উপলক্ষে জনসভা কে সফল করতে যুব মোর্চার পক্ষ থেকে আজ প্রচার অভিযান শুরু হয়েছে।
তাকে প্রশ্ন করা হয় নাগরাকাটা এলাকায় বেশ কিছু না বেশ কিছু ভোটারের নাম বাদ পড়েছে কি বলবেন?  উত্তরে  তিনি বলেন, বর্তমানে আদালতের নির্দেশে ভোটার তালিকা প্রস্তুতি চলছে। এখানে কিছু বলা উচিত হবে না। তবে রাজ্য সরকারি কর্মচারীদের দ্বারা এই তালিকা প্রস্তুত হয়েছে। যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা তাদের এবং রাজ্য সরকারের।
Advertisement
Live Cricket Score
upskillninja