Explore

Search

June 10, 2026 6:17 am

IAS Coaching

২ দিনের ছুটিতে পাহাড়ের কোলে—তাগদা, তিনচুলে, লামাহাট্টা আর রংলি-রংলিওটের মোহময় সফর

#চন্দ্র নারায়ণ সাহাঃ ব্যস্ততার জীবনে হাঁপিয়ে উঠেছেন? দু’দিনের ছোট্ট ছুটিতেই যদি মেলে মেঘে মোড়া পাহাড়, সবুজ চা-বাগান আর নির্জন গ্রামের সরল জীবন—তবে ঘুরে আসুন রংলি-রংলিওট, তাগদা, তিনচুলে ও লামাহাট্টার অনিন্দ্য সুন্দর ঠিকানায়। যেভাবে এই পাহাড়ি গ্রামে ২ রাত ৩ দিন কাটাবেন, তার একটা ধারনা তুলে ধরছি। আশা করছি, এখানে এলে মন ভরে যাবে। আবারও আসতে ইচ্ছে করবে। শিলিগুড়ি থেকে শিলিগুড়ি প্ল্যান এমন-

প্রথম দিন: শিলিগুড়ি থেকে গাড়িতে রংলিওট—প্রকৃতির কোলে প্রথম সন্ধ্যা। শিলিগুড়ি থেকে রওনা হয়ে পৌঁছে যান রংলিওটের আরোহী নুনিম হোমস্টে-তে। পাহাড়ি পথে চলার ক্লান্তি কাটিয়ে গরমাগরম লাঞ্চ সেরে নিন। তারপর একটু বিশ্রাম, আর বিকেলে হোমস্টের বারান্দায় বসে ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে উপভোগ করুন দিগন্তবিস্তৃত পাহাড়ের নীরবতা। রাত নামলে ক্যাম্প-ফায়ারের আগুনে ঝলসানো বার্বিকিউ, সঙ্গে গান-গল্পে জমে উঠুক প্রিয়জনদের আড্ডা। এরপর থাকছে সুস্বাদু ডিনার ও আরামদায়ক রাত্রিবাস।

দ্বিতীয় দিন: সকালে ব্রেকফাস্ট সেরে গাড়ি নিয়ে ঘুরে আসুন একের পর এক মনোরম দর্শনীয় স্থান—

➤ রংলি-রংলিওট চা বাগান
➤ অর্কিড হাউস
➤ তিনচুলে মঠ
➤ গুম্বাদারা ভিউ পয়েন্ট
➤ পেশক চা বাগান
➤ কমলা বাগান
➤ ত্রিবেণী
➤ লামাহাট্টা পার্ক

প্রকৃতির মাঝে দিনভর ঘোরাঘুরি শেষে হোমস্টেতে ফিরে লাঞ্চ ও কিছুটা বিশ্রাম। বিকেলে পায়ে হেঁটে ঘুরে দেখুন ফুলে ঘেরা রংলিওটের গ্রামজীবন ও চা-বাগানের সৌন্দর্য।
চা ও স্ন্যাকসের সাথে আবার জমে উঠুক আড্ডা, আর রাতে থাকছে সুস্বাদু ডিনার।

তৃতীয় দিন: সকালে ব্রেকফাস্ট সেরে রওনা দিন শিলিগুড়ির পথে, সঙ্গে নিয়ে ফিরুন পাহাড়ি স্মৃতির ঝুলি।

খাবারের মেনু-
ব্রেকফাস্ট:
▪ পুরি + সবজি + ডিম সেদ্ধ/অমলেট
অথবা
▪ রুটি + সবজি + ডিম সেদ্ধ/অমলেট

লাঞ্চ:
ভাত, ডাল, আলুভাজা, শাক, সবজি, ডিম কারি, আচার, স্যালাড

ইভিনিং স্ন্যাকস:
ভেজ পকোড়া + চা

ডিনার:
ভাত, ডাল, আলুভাজা, সবজি, চিকেন কষা

প্যাকেজে যা যা থাকছে

✔ শিলিগুড়ি থেকে পিকআপ ও ড্রপ
✔ আরামদায়ক রুম
✔ ব্রেকফাস্ট, লাঞ্চ, সান্ধ্যকালীন স্ন্যাকস ও ডিনার
✔ ১ রাত বারবিকিউ (১ কেজি)
✔ গাড়িতে ৮টি দর্শনীয় স্থান ভ্রমণ

প্যাকেজ মূল্য (প্রতি ব্যক্তি)

👨‍👩‍👧‍👦 ৬ জন হলে – ₹৪৭০০/-
👨‍👩‍👧 ৪ জন হলে – ₹৫৯০০/-
👫 ২ জন হলে – ₹৮৮০০/-

👶 ১–৫ বছর শিশু সম্পূর্ণ ফ্রি
🧒 ৬–১০ বছর ৫০% চার্জ প্রযোজ্য

যোগাযোগ করুন

📱 9635353909
📱 70013 61002
📱 9474586689
📧 Email: aarrohi2026@gmail.com

আগামী দু’দিনের ছুটিতে চাইলে এমনই হোক আপনার পাহাড়ি ঠিকানা—শান্ত, সবুজ আর স্মৃতিময়।

Advertisement
Live Cricket Score
upskillninja