Explore

Search

August 7, 2026 12:47 pm

IAS Coaching

প্রান্তিক ক্যারনে রাতে দেড় ঘন্টা দাঁড়িয়ে রইল ইন্টারসিটি এক্সপ্রেস, যাত্রীদের বিক্ষোভ

#মালবাজার: প্রান্তিক ক্যারন স্টেশনে রাতে প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে রইল শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার গামী ইন্টারসিটি এক্সপ্রেস। রাতে এই ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেন স্টেশন মাস্টারের কক্ষে। নাগরাকাটা ব্লকের এক ছোট্ট রেল স্টেশন কারণ। দূর পাল্লার মেইল ট্রেন এখানে দাঁড়ায় না শুধুমাত্র প্যাসেঞ্জার এবং ইন্টারসিটি এক্সপ্রেস থামে।
এহেন স্টেশনে শুক্রবার রাত ১০টা নাগাদ আচমকাই দাঁড় করিয়ে দেওয়া হল শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী আপ ইন্টারসিটি এক্সপ্রেসকে। ২ মিনিটের স্টপেজের জায়গায় ঘন্টাখানেক পেরিয়ে গেলও ট্রেন থেমে রইল স্টেশনে। এই ঘটনায় যাত্রীর অত্যন্ত ক্ষুব্ধ হয়। ছোট স্টেশনে পানীয় জল ও খাদ্যের সমস্যায় পড়েন তারা। যাত্রীরা স্টেশন  ম্যানেজারের কক্ষে গিয়ে বিক্ষোভ দেখায়।
এক বয়স্ক যাত্রী জানান, এই রকম রাতে এভাবে ট্রেন  দাড়িয়ে থাকলে গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যাবে। আমাদের বলা হয়েছে সামনের স্টেশনে অন্য একটি ট্রেনের ইঞ্জিন বিকল থাকায় ট্রেন থামিয়ে রাখা হয়েছে। অবশেষে রাত এগারোটা পেরিয়ে গেলে ট্রেন  আবার গন্তব্যে রওনা দেয়। রেল সূত্রে জানা গেছে, এর কিছু কাজ মেরামতি চলছিল এবং একই লাইনে অন্য একটি ট্রেনের সমস্যা থাকায় খানিক বিলম্ব হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja