Explore

Search

August 7, 2026 12:07 pm

IAS Coaching

পাকিস্তান দুরমুশ, ৬১ রানে জয়ী ভারত


#কলোম্বোঃ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে আইসিসি টি-২০ বিশ্বকাপে দুরন্ত জয় তুলে নিল ভারত। রবিবার কলোম্বোর R. Premadasa International Cricket Stadium-এ অনুষ্ঠিত ICC Men’s T20 World Cup-এর গ্রুপ পর্বের ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ভারতীয় দল।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ১৭৫/৭। শুরুর ধাক্কা সামলে দুরন্ত ইনিংস খেলেন ইশান কিষান। মাত্র ৪০ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। তাঁর ইনিংসে ছিল একাধিক বাউন্ডারি ও দৃষ্টিনন্দন ছক্কা। এছাড়া সূর্য কুমার যাদব ৩২ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পাকিস্তানের পক্ষে বল হাতে উজ্জ্বল ছিলেন সাইম আয়ুব (৩/২৫)।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত ও আগ্রাসী বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। উসমান খান ৪৪ রানের লড়াকু ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ দিকে শাহীন আফ্রিদি ২৩ রান করেন। ভারতের হয়ে বল হাতে সাফল্য পান হার্দিক পান্ডিয়া (২/১৬) ও অক্ষর প্যাটেল (২/২৯)। ১৮ ওভারেই ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

ম্যাচের সেরা নির্বাচিত হন ইশান কিশান। ব্যাট হাতে তাঁর ঝোড়ো ইনিংসই ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। এই জয়ের ফলে টুর্নামেন্টে ভারতের অবস্থান আরও মজবুত হল। কলোম্বোর গ্যালারিতে ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, আর সেই প্রত্যাশা পূরণ করেই ৬১ রানের দাপুটে জয় তুলে নিল টিম ইন্ডিয়া।

Advertisement
Live Cricket Score
upskillninja