
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত ট্রেন Siliguri–Radhikapur Intercity Express–এ যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে এবার উঠল এসি চেয়ারকার সহ স্লিপার কামরা সংযুক্তির দাবি। প্রতিদিনই কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, কাচনা, বারসই সহ এই অঞ্চলের একাধিক স্টেশন থেকে শত শত যাত্রী শিলিগুড়ি যাতায়াত করেন। কিন্তু দীর্ঘক্ষণ যাত্রার জন্য মাত্র নন–এসি চেয়ারকার কোচেই ভরসা রাখতে হচ্ছে।

বর্তমানে ট্রেনটি চলছে মেমু স্টাইলের কোচ নিয়ে। যাত্রীদের অভিযোগ, ভিড় এবং গরমের ফলে আরামদায়ক ভ্রমণের অভাব প্রকট হয়ে উঠছে। তাই দ্রুত এসি চেয়ারকার সংযুক্তির দাবি জানানো হয়েছে।

রায়গঞ্জের একাধিক যাত্রী সংগঠনের বক্তব্য, শিলিগুড়ি এবং রাধিকাপুরের মধ্যে নিত্যযাত্রীর সংখ্যা ক্রমশ বাড়ছে। সেই অনুযায়ী আধুনিক ও আরামদায়ক কোচ সংযোজন অত্যন্ত জরুরি। উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চের সম্পাদক অঙ্কুশ মৈত্রের দাবি, Northeast Frontier Railway চাইলে খুব সহজেই ইন্টারসিটি ট্রেনে কনভেনশনার রেক দিয়ে একটি বা দু’টি এসি চেয়ারকার যুক্ত করা সম্ভব। যাত্রীদের আশা, রেলের সংশ্লিষ্ট বিভাগ দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।









