Explore

Search

August 7, 2026 1:34 pm

IAS Coaching

সুপর্নকান্তির পর্যবেক্ষণে উত্তরে সঙ্গীত প্রতিভা অন্বেষনে প্রক্রিয়া শুরু হলো

#মালবাজার: বিশিষ্ট সুরকার সুপর্নকান্তি ঘোষের পর্যবেক্ষণে উত্তর বঙ্গ জুড়ে সঙ্গীত  প্রতিভা অন্বেষনের প্রক্রিয়া শুরু হলো ডুয়ার্সের মালবাজার শহরে। ইউ বাংলা নামের একটি সংস্থার উদ্যোগে এবং নিউজ মালবাজার নামের একটি স্থানীয় পোর্টাল সংবাদ মাধ্যমের সহযোগিতায় এই সঙ্গীত প্রতিভা অন্বেষণ শুরু হয়েছে।
সোমবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমের স্টুডিওতে ইউ বাংলার পক্ষে রাজীব মুখোপাধ্যায় এবং নিউজ মালবাজারের কর্নধার সব্যসাচী ঘোষ এক সাংবাদিক সন্মেলন করে এই বিষয়ে জানান।
রাজীব মুখোপাধ্যায় বলেন, আমার বাড়ি কলকাতায় হলেও কাজের সুত্রে ডুয়ার্সে নিয়মিত আসতে হয়। বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি এই এলাকায় বহু লুক্কায়িত সঙ্গীত প্রতিভা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে এক দুইজনকে খুজে পেয়েছি।
সেই প্রতিভাবানদের খুজে এনে তুলে ধরতে এই উদ্যোগ। বাংলা, হিন্দি ও নেপালী ভাষায় এই প্রতিযোগিতা মুলক কর্মসূচি থাকবে। আমাদের নির্দিষ্ট ফর্ম রয়েছে সেই ফর্ম অনুযায়ী প্রতিযোগীদের আবেদন করতে হবে। দিনের বেলা প্রতিযোগিতা চলবে প্রথম পর্যায়ে। সন্ধ্যার পর শুরু হবে দ্বিতীয় পর্যায়। সেখানে যারা সফল হবেন তাদের বিশেষভাবে সম্মানিত করা হবে এবং কলকাতা বোম্বাই শহরে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হবে।
সব্যসাচী ঘোষ বলেন, এই কর্মসূচি সফল করতে আগামী একুশে ডিসেম্বর মাল সুভাষিনী বালিকা বিদ্যালয়ের রবীন্দ্রভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।সন্ধ্যার পর থাকবেন সুপর্ণা কান্তি ঘোষ, অমিত মিত্র, সাক্ষর বসুর মতো বিশিষ্ট সঙ্গীত বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই এই নিয়ে প্রচার শুরু হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja