Explore

Search

August 7, 2026 12:01 pm

IAS Coaching

স্লিপার কামরাতেও মিলবে বালিশ–চাদর, যাত্রী স্বাচ্ছন্দ্যে বড় পদক্ষেপ রেলের

#নিউজ ডেস্কঃ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পরপর একাধিক উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। তারই অংশ হিসাবে এবার স্লিপার কামরাতেও মিলবে বালিশ ও চাদর। রেলের দক্ষিণ শাখা জানিয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে ১০টি এক্সপ্রেস ট্রেনে শুরু হবে এই পরিষেবা। এতদিন পর্যন্ত কেবলমাত্র বাতানুকূল কামরার যাত্রীদের জন্যই বিছানার সরঞ্জাম সরবরাহ করা হতো।

রেল সূত্রে জানা গিয়েছে, সামান্য খরচেই যাত্রীরা স্লিপার কামরায় রাতের জন্য প্রয়োজনীয় বিছানার সামগ্রী পেয়ে যাবেন। ৫০ টাকার প্যাকেজে থাকবে একটি বিছানার চাদর, একটি বালিশ ও একটি বালিশের কভার। আলাদা করে কিনতে চাইলে চাদরের দাম ২০ টাকা এবং বালিশ ও কভারের দাম ৩০ টাকা নির্ধারিত হয়েছে।

প্রথম দফায় যে দশটি এক্সপ্রেস ট্রেনে পরিষেবা চালু হবে সেগুলি হল-
চেন্নাই-মেট্টুপালায়ম নীলগিরি সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই-ম্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই এগমোর-মান্নারগুড়ি এক্সপ্রেস,
চেন্নাই এগমোর-তিরুচেন্দুর সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই-পালাক্কাড় এক্সপ্রেস, চেন্নাই এগমোর-সেনগোত্তাই সিলাম্বু সুপারফাস্ট এক্সপ্রেস, তাম্বারম-নাগেলপুর সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই-আলেপ্পি সুপারফাস্ট এক্সপ্রেস,
চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস এবং চেন্নাই এগমোর-ম্যাঙ্গালোর এক্সপ্রেস। রেলের দাবি, এই উদ্যোগে বিশেষত শীতকালে বহু স্লিপার যাত্রী উপকৃত হবেন।

Advertisement
Live Cricket Score
upskillninja