Explore

Search

May 8, 2026 3:43 pm

IAS Coaching

প্রিয়া–পরমব্রতের বিবাহবার্ষিকীর ছবি শেয়ার, নায়ক লিখলেন মিষ্টি বার্তা

#কোলকাতা: ভালোবাসার গল্প যেন আরও একবার ছবির ফ্রেমে বন্দি হল। নিজেদের বিবাহবার্ষিকী উপলক্ষে একঝাঁক সুন্দর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন প্রিয়া ও পরমব্রত। সাথে কোলে ছোট্ট অহন। ছোট্ট পরিবারের সঙ্গে কাটানো সেই বিশেষ মুহূর্তগুলোর ঝলক প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাসে ভরেছে অনুরাগীদের মন।

ছবিগুলির সঙ্গে পরমব্রত লিখেছেন— “Sharing a few snippets of pure joy as our little anniversary family trip comes to an end… আসছে বছর আবার হবে!” সংক্ষিপ্ত এই ক্যাপশনেই ফুটে উঠেছে ভালোবাসা, কৃতজ্ঞতা আর একসঙ্গে পথচলার আনন্দ।

অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন কমেন্টবক্স। কেউ লিখেছেন, “এভাবেই আজীবন একসঙ্গে থাকুন।” কেউ আবার জানিয়েছেন, “আপনাদের সম্পর্ক এক অন্য উদাহরণ।” প্রিয়া–পরমব্রতের এই মিষ্টি বার্তা ও ছবিগুলো আরও একবার প্রমাণ করল—ভালোবাসা স্নিগ্ধ, সরল, আর ভাগ করে নেওয়ার মধ্যেই তার আসল অর্থ।

Advertisement
Live Cricket Score
upskillninja