Explore

Search

August 7, 2026 1:35 pm

IAS Coaching

পাট্টার দাবিতে বিএলএলআরও দপ্তরে বিক্ষোভ শ্রমিকদের

#মালবাজার: মাল ব্লকের রানীচেরা চা-বাগানের বালাবাড়ি ডিভিশনের শ্রমিকরা বৃহস্পতিবার জমির পাট্টার দাবিতে মালবাজার স্থিত  বিএলএলআরও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। জানা গেছে, বাগানের প্রায় ৮০০ জন শ্রমিক পাট্টা পেলেও বালাবাড়ির প্রায় ৪০০ জন এখনও বঞ্চিত রয়েছে।
শ্রমিকদের চাপের মুখে বিএলএলআরও প্রীতি লামা সহ আধিকারিকরা বাইরে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং  জানান, ১১ তারিখ থেকে জমি সার্ভে শুরু হবে। তবে আশ্বাসে শ্রমিকরা প্রথমে অসন্তুষ্ট থাকলেও পরে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমিলা  মাতবর ও সহ-সভাপতি সুশীল কুমার প্রসাদের হস্তক্ষেপে আন্দোলন স্থগিত হয়। শ্রমিকরা জানিয়েছেন, প্রতিশ্রুতি পূরণ না হলে তাঁরা পুনরায় আন্দোলনে নামবেন।
Advertisement
Live Cricket Score
upskillninja