Explore

Search

August 7, 2026 1:36 pm

IAS Coaching

কড়া নির্দেশ পর্ষদের, এবার থেকে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটির বাংলার জল’

#নিউজ ডেস্কঃ পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে এবার থেকে রাজ্য সংগীত বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জারি হল কড়া নির্দেশ— প্রতিটি স্কুলে প্রতিদিনের প্রার্থনা সভায় গাওয়া হবে রাজ্য সংগীত ‘বাংলার মাটি, বাংলার জল’। বৃহস্পতিবার পর্ষদের ডেপুটি সেক্রেটারি (অ্যাকাডেমিক) ঋতব্রত চট্টোপাধ্যায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে।

সূত্রের খবর, নির্দেশ অনুযায়ী, প্রতিটি স্কুলে সকালের প্রার্থনা সভার শুরুতে রাজ্য সংগীত গাওয়া বাধ্যতামূলক হবে। প্রয়োজনে শিক্ষক বা সংগীত শিক্ষক ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেবেন। রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানাতে এবং ছাত্রছাত্রীদের মধ্যে বাঙালিয়ানার গৌরববোধ জাগিয়ে তুলতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পর্ষদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহু শিক্ষক ও শিক্ষাবিদ। তাঁদের মতে, “বাংলার মাটি, বাংলার জল” শুধু একটি গান নয়, এটি বাংলার আত্মপরিচয়ের প্রতীক।

Advertisement
Live Cricket Score
upskillninja