Explore

Search

June 23, 2026 8:55 am

IAS Coaching

ভেঙে গেল প্রশাসক মন্ডলী, একক প্রশাসক সন্দীপ বিশ্বাস

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ পৌরসভার প্রশাসনে ফের বড়সড় রদবদল। কয়েকদিনের মধ্যেই আবারও পরিবর্তনের হাওয়া। এবার ভেঙে দেওয়া হল পুরো প্রশাসক মণ্ডলীকে। নতুন নির্দেশ অনুসারে, রায়গঞ্জ পৌরসভার একক প্রশাসক হিসেবে দায়িত্বে থাকছেন শুধুমাত্র সন্দীপ বিশ্বাস।

বৃহস্পতিবার দুপুরে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারির স্বাক্ষরিত সার্কুলার প্রকাশ্যে আসতেই জেলা প্রশাসনিক মহল থেকে শুরু করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত—তা নিয়ে জল্পনা তুঙ্গে।

সূত্রের খবর, আগের প্রশাসক মণ্ডলীর কাজকর্ম ও দায়িত্ব বণ্টন নিয়ে কিছুদিন ধরেই অসন্তোষ তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতেই রাজ্য সরকার প্রশাসনিক ভার পুনর্বিন্যাসের পথে হেঁটেছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, একক প্রশাসক হিসেবে সন্দীপ বিশ্বাসের হাতে এখন পুরো পৌরসভার দায়িত্ব। রায়গঞ্জের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সিদ্ধান্ত আগামী পৌর নির্বাচনের আগে প্রশাসনিক দিক থেকে বড় তাৎপর্য বহন করতে পারে।

Advertisement
Live Cricket Score
upskillninja