Explore

Search

August 7, 2026 1:37 pm

IAS Coaching

অবশেষে এল সুখবর,LHB কোচে চলবে শিয়ালদহ–সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

#কোলকাতাঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন 13173/13174 শিয়ালদহ–সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস-এর যাত্রীদের জন্য। অবশেষে এই ট্রেনটি পাচ্ছে আধুনিক LHB (Linke Hofmann Busch) কোচ। রেল সূত্রে জানা গেছে, নতুন কোচ প্রস্তুত করা হয়েছে এবং খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিফিকেশন প্রকাশিত হবে।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দীর্ঘদিন ধরেই প্রচলিত আইসিএফ (ICF) কোচে চলাচল করছে। কিন্তু যাত্রী নিরাপত্তা, আরাম এবং গতিবেগ বৃদ্ধির লক্ষ্যে পূর্ব রেল অবশেষে এই ট্রেনটির জন্য LHB কোচ ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে। LHB কোচে যাত্রীরা পাবেন উন্নত সাসপেনশন, শব্দ ও কম্পনহীন ভ্রমণ অভিজ্ঞতা, উন্নত সেফটি ফিচার এবং আধুনিক ইন্টেরিয়র। এছাড়াও দুর্ঘটনার সময় ক্ষয়ক্ষতি কমানোর জন্য এই কোচগুলির ডিজাইন বিশেষভাবে নিরাপদ।

রেলপ্রেমীদের মতে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে LHB কোচ সংযোজন হলে উত্তরবঙ্গ ও ত্রিপুরার সংযোগ আরও আরামদায়ক ও নিরাপদ হবে। সূত্রের দাবি, নভেম্বরের মধ্যেই নতুন rake চালুর সম্ভাবনা রয়েছে। রেল যাত্রীদের মধ্যে ইতিমধ্যেই আনন্দের স্রোত, এটা অনেকদিনের দাবি ছিল, অবশেষে সেটি পূরণ হতে চলেছে, জানালেন এক নিয়মিত যাত্রী। রেল কর্তৃপক্ষের ঘোষণার অপেক্ষায় এখন যাত্রী সমাজ।

Advertisement
Live Cricket Score
upskillninja