Explore

Search

August 7, 2026 1:37 pm

IAS Coaching

নবান্নের সংশোধিত নির্দেশ: রায়গঞ্জে নয়, বিডিও প্রশান্ত বর্মন থাকবেন রাজগঞ্জেই

#কলকাতা: বদলে গেল রাজগঞ্জের প্রশাসনিক রদবদলের চিত্র। নবান্নের সংশোধিত নির্দেশে বাতিল করা হয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বদলি। গতকাল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে উত্তর দিনাজপুরে ডিএমডিসি পদে বদলি করার নির্দেশ জারি হয়েছিল। সেই সঙ্গে রাজগঞ্জে নতুন বিডিও হিসেবে যোগ দেওয়ার কথা ছিল কমল উদ্দিন আহমেদ (পুড়শুড়া বিডিও) এবং অভিক কুমার ব্যানার্জি (খণ্ডঘোষ বিডিও)। তবে নবান্নের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাঁরা কেউই রাজগঞ্জে আসছেন না।

সংশোধিত ট্রান্সফার অর্ডার অনুযায়ী,কমল উদ্দিন আহমেদ যাচ্ছেন রায়গঞ্জে এবং অভীক কুমার ব্যানার্জি যাচ্ছেন ঝালদা ১ নম্বর ব্লকে। আর প্রশান্ত বর্মন নিজের পদেই বহাল থাকছেন রাজগঞ্জে।

এই নাটকীয় পরিবর্তনে প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সূত্রের খবর, প্রশান্ত বর্মনসহ মোট ১০ জন আমলার বদলির নির্দেশ বাতিল করা হয়েছে। SIR প্রক্রিয়ার ঠিক আগে এমন রদবদল ও পরবর্তীতে তার বাতিল নিয়ে নবান্নের প্রশাসনিক অন্দরে জোর আলোচনা চলছে।

Advertisement
Live Cricket Score
upskillninja