Explore

Search

June 23, 2026 8:56 am

IAS Coaching

দুধিয়ায় বিকল্প হিউম পাইপ ব্রিজ নির্মাণ সম্পূর্ণ, আজ থেকেই চালু হবে যান চলাচল

#শিলিগুড়িঃ ভয়ংকর বৃষ্টি জনিত কারণে ৫ই অক্টোবর রাতে ভেঙে যায় দুধিয়ার ব্রিজ। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সেই ব্রিজের বিকল্প হিউম পাইপের ব্রিজ আজ থেকেই খুলে যাবে সাধারণ মানুষের জন্য। গতকাল সোশাল মিডিয়ায় তিনি বলেন, দুধিয়ায় মিরিককে শিলিগুড়ির সঙ্গে যুক্ত করা বিকল্প হিউম পাইপ ব্রিজ (ভেন্টেড কজওয়ে) নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার থেকেই এই নতুন সেতুর উপর দিয়ে স্বাভাবিক যান চলাচল শুরু হবে।

৪৬৮ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি ৭২ মিটার দীর্ঘ ও ৮ মিটার প্রশস্ত হিউম পাইপ কজওয়ে সমন্বয়ে তৈরি করা হয়েছে। এখানে ব্যবহৃত হয়েছে ১২০০ মিমি ব্যাসের মোট ১৩২টি হিউম পাইপ। ১০ অক্টোবর ২০২৫ তারিখে নির্মাণকাজ শুরু হয়েছিল এবং মাত্র ১৬ দিনের নিরবচ্ছিন্ন পরিশ্রমের মাধ্যমে কঠিন পরিবেশেও কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, দুধিয়ায় আগের পুরনো সেতুটি ১৯৬৫ সালে নির্মিত হয়েছিল। দীর্ঘদিনের ব্যবহারে সেটি কাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়ায় পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই নতুন সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে, যার আনুমানিক ব্যয় ৫৪ কোটি। নতুন স্থায়ী সেতুর কাজ বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে।

এই কঠিন কাজটি মাত্র ১৬ দিনের মধ্যে সম্পন্ন করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সড়ক নির্মাণ দপ্তর (PWD)-এর প্রশংসনীয় উদ্যোগ ও নিরলস পরিশ্রমের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর ফলে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের জন্য দুধিয়া-মিরিক-শিলিগুড়ি সংযোগের গুরুত্বপূর্ণ রাস্তাটি আবার সচল হলো, যা নিঃসন্দেহে এক বড় স্বস্তির খবর। এদিন সকাল থেকেই ব্রিজ ঘিরে উৎসাহ চোখে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

Advertisement
Live Cricket Score
upskillninja