Explore

Search

June 23, 2026 6:56 am

IAS Coaching

ইডেন টেস্টের প্রথম দিনে চালকের আসনে বাংলা

#আনন্দ ব্যানার্জি, কলকাতা: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর ২৫শে অক্টোবর, শনিবার, তাদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে গুজরাটের মুখোমুখি হলো বাংলা। গতকাল খেলার প্রথম দিনে গুজরাট টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। দিনের শুরুতেই চিন্তন গাজার বলে উইকেটরক্ষক উরভিল প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান সুদীপ চ্যাটার্জী। শুরুতেই বাংলা একটু বেকায়দায় পরে যায়।

এরপর বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামীর ছোট্ট ব্যাটিং পার্টনারশিপে বাংলা কিছুটা রান তাদের স্কোরবোর্ডে যোগ করে। কিন্তু ব্যক্তিগত ২০ রানের মাথায় চিন্তন-এর দ্বিতীয় শিকার হন অভিমন্যু। এরপরই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান বাংলার প্রাক্তন অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। বাংলা তখন ৮২ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায়। সুদীপ ঘরামী ও অভিষেক পোড়েলের ব্যাটে ভর করে বাংলার রান সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে।

ঘরামীর ৫৬ (৯০) ও অভিষেকের ৫১ (৭১) রানের দুটি ঝকঝকে ইনিংসে বাংলার রান সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৭৮। এরপরই গুজরাটের সিদ্ধার্থ দেশাইয়ের বলে প্যাভিলিয়নে ফিরে যান ঘরামী এবং তারপর অভিষেক পোড়েল। প্রথম দিনের শেষে বাংলা ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান করে। সুমন্ত গুপ্ত তার ব্যক্তিগত ৫৮ রানে এবং আকাশদীপ ৯ রানে অপরাজিত আছে। ইডেন টেস্টের প্রথম দিনে চালকের আসনে বাংলা। দলগত পারফরম্যান্সের জোরে বাংলা কি পারবে তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে? উত্তরের অপেক্ষায় বাংলার ক্রিকেটপ্রেমী দর্শকেরা।

Advertisement
Live Cricket Score
upskillninja