Explore

Search

June 23, 2026 8:54 am

IAS Coaching

অ্যাক্রোসিটি অ্যাক্টে মামলা না করায় ক্ষুব্ধ আদিবাসী নেতা

#মালবাজার: আদিবাসী কিশোরী ধর্ষণের ঘটনায় পুলিশ অ্যাক্রোসিটি অ্যাক্টে মামলা না করায় ক্ষোভ জানালেন মুল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদের সভাপতি রাজেশ লাকড়া। বুধবার রাজেশ লাকড়া সহ বেশ কয়েকজন আদিবাসী নেতা মাল থানায় এসেছিলেন এই বিষয়ে কথা বলতে। উল্লেখ্য, গত সোমবার এক আদিবাসী কন্যাকে ধর্ষণের ঘটনায় পুলিশ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে। সেই মামলায় অ্যাক্রোসিটি অ্যাক্ট প্রয়োগ হয়নি বলে অভিযোগ রাজেশ বাবুর।
থানা থেকে বেরিয়ে রাজেশ বাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা থানার আইসির সঙ্গে দেখা করে এই মামলায় অ্যাক্রোসিটি অ্যাক্ট প্রয়োগ করার জন্য অনুরোধ করি। কিন্তু, আইসি জানিয়েছেন আদিবাসী শংসাপত্র না থাকায় অ্যাক্রোসিটি অ্যাক্টে মামলা করা যায়নি। আমি বলছি, রাজ্য সরকার দুয়ারে সরকার কর্মসূচি করেছে কিন্তু একজন আদিবাসী কন্যার জাতিগত শংসাপত্র হয়নি তার দায় কার?  এর জবাব দিতে হবে?
পাশাপাশি রাজেশ বাবু এজাহার লেখক মুহরী দের প্রতি অভিযোগ করে বলেন, উনারা থানার সামনে বসে এজাহার লিখেন কে কোন জাতের বা কোন সম্প্রদায়ের? এসব না জেনে এজাহার  লিখেন। ফলে মামলা লুঘু হয়ে যায়। আমরা নির্যাতিতার শংসাপত্র বানিয়ে আবার এজাহার করবো যাতে অভিযুক্ত কড়া শাস্তি পায়।
Advertisement
Live Cricket Score
upskillninja