Explore

Search

June 23, 2026 8:55 am

IAS Coaching

টাউন সভাপতির কাজে বিরক্ত হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তরুণ কাউন্সিলর

#মালবাজার: মালবাজার টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি পুলিন গোলদারের কাজকর্মে বিরক্ত হয়ে দলের সমস্ত পদ ও কাউন্সিলরশিপ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন মাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুরজিৎ দেবনাথ। বুধবার দুফুরে স্থানীয় সত্যনারায়ণ মোর এলাকায় একটি ঘরে সাংবাদিক সন্মেলন করে এই কথা জানান তরুণ কাউন্সিলর সুরজিৎ দেবনাথ।
এদিন সাংবাদিক সম্মেলন করে শ্রী দেবনাথ বলেন, গত কয়েকদিন ধরে মাল বাজারে যে সমস্ত ঘটনা বলি ঘটছে তা সম্পূর্ণ অনভিপ্রেত।
বর্তমানে মাল টাউন তৃণমূল সভাপতি হিসাবে যিনি দায়িত্বে রয়েছেন তার কাজকর্মে আমি নিতান্ত হতাশ। আমি ওয়ার্ড কাউন্সিলর অথচ আমাকে না জানিয়ে টাউন সভাপতি এখানে উন্নয়ন কমিটি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ  করেছেন। সেই গ্রুপে বিগত পৌর ইলেকশনে আমার বিরুদ্ধে যে বিজেপি প্রার্থী ছিল সেই বরুণ মজুমদারকে রাখা হয়েছে।
আমাকে এড়িয়ে আমার ওয়ার্ডে কাজ করব করা হচ্ছে। আমি এই ঘটনা বিভিন্ন মহলে জানিয়েছি। অবশেষে পরিস্থিতি দেখে পরিবার ও বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল ভাইফোঁটা তারপর দিন দলের নেতৃত্বের কাছে এবং মহকুমা শাসকের কাছে আমার পদত্যাগ পত্র পাঠিয়ে দেব। সেই কপি সাংবাদিকদেরও দেওয়া হবে।
এই বিষয় নিয়ে জানতে চাওয়া হলে মাল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি পুলিন গোলদার জানান, মুখে ঘোষণা করে কাজ নেই লিখিত ভাবে দলকে জানাক দল সেইমতো সিদ্ধান্ত নেবে। আমি টাউন তৃনমূলের দায়িত্ব পাওয়ার পর আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সংগঠন মজবুত করতে বিভিন্ন ওয়ার্ডে সভা করছি। একাধিক বৈঠকে ওনাকে ডাকা হলেও উনি আসেননি।
বাধ্য হয়ে যেসব তৃণমূল কর্মী ও সমর্থকদের বসে গিয়েছিল তাদের সঙ্গে আলোচনা করে ওয়ার্ডের উন্নয়ন কিভাবে করা যেতে পারে সে নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। উনি ওয়ার্ডের চাইতে দলের সাসপেন্ডেড এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। আজও যেখানে বসে সাংবাদিক সম্মেলন করেছেন সেই অফিস দলের সাসপেন্ডেড স্বপন সাহার। উনি লিখিত ভাবে পদত্যাগের কথা জানাক দলের নেতৃত্ব সিদ্ধান্ত নেবে।
Advertisement
Live Cricket Score
upskillninja