Explore

Search

August 7, 2026 12:08 pm

IAS Coaching

ঘরের মাঠে দ্বিতীয় জয়ের লক্ষে বাংলা

#আনন্দ ব্যানার্জি, কলকাতা: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর ২৫শে অক্টোবর, শনিবার তাদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে প্রবল প্রতিপক্ষ গুজরাটের বিরুদ্ধে নামতে চলেছে বাংলা। মোটামুটি অপরিবর্তিত দল নিয়েই বাংলা মুখোমুখি হবে গুজরাটের। গুজরাট তাদের রঞ্জি ট্রফির গ্রুপ লীগের প্রথম ম্যাচে অসমের সঙ্গে ড্র করে প্রথম ইনিংসে ৭২ রানের লিডের সুবাদে ৩ পয়েন্ট পেয়ে লীগ তালিকায় চার নম্বরে রয়েছে।

অন্যদিকে ঘরের মাঠে প্রথম ইনিংসে লিড এবং জয়ের সুবাদে ৬ পয়েন্ট পেয়ে ‘এলিট সি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। ঘরের মাঠের অ্যাডভান্টেজ নিয়ে বাংলা কি পারবে আরো একটা ম্যাচ জিতে লীগ টেবিলের শীর্ষে আসতে ? সেটা এখন সময়ের অপেক্ষা।

প্রথম ম্যাচে মহম্মদ সামির অনবদ্য বোলিং-এর জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ-এর পুরস্কার পান। উত্তরাখণ্ডের সঙ্গে প্রথম ইনিংসে ৩৭ রানে ৩ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৩৮ রান দিয়ে ৪ উইকেট নেন সামি। ঘরের মাঠে নিজেকে আরো একবার প্রমাণ করতে মরিয়া বাংলা তথা ভারতের জাতীয় দলের অন্যতম পেসার মহম্মদ সামি।

Advertisement
Live Cricket Score
upskillninja