Explore

Search

August 7, 2026 1:38 pm

IAS Coaching

সুকান্ত শতবর্ষে ছাত্র-যুব উৎসবের ব্লক পর্যায়ের প্রতিযোগিতা গয়ালাল গার্লস স্কুলে

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সুকান্ত ভট্টাচার্য্যের জন্ম শতবর্ষ উপলক্ষে রাজ্যজুড়ে ছাত্র ও যুব সমাজের মধ্যে নতুন উদ্দীপনা ছড়াতে উদ্যোগ নিয়েছে এসএফআই (SFI) ও ডিওয়াইএফআই (DYFI)। কবির বিপ্লবী ভাবনা, সংগ্রামী চেতনা ও মানবিক আদর্শকে সামনে রেখে সংগঠন দুটি পশ্চিমবঙ্গের সর্বত্র আয়োজন করেছে “ছাত্র-যুব উৎসব”।

শনিবার রায়গঞ্জ ব্লক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হল দেবীনগর গয়ালাল গার্লস স্কুলে। কবিতা আবৃত্তি, গান, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি পরিণত হয় এক প্রাণবন্ত অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন এসএফআই ও ডিওয়াইএফআই-র জেলা নেতৃত্ব, শিক্ষক-শিক্ষিকা এবং প্রতিযোগী ছাত্রছাত্রীরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “সুকান্ত ভট্টাচার্য্যের চিন্তা আজও প্রাসঙ্গিক। নতুন প্রজন্মকে তাঁর সংগ্রামী মানসিকতা জানানোই এই উৎসবের মূল উদ্দেশ্য।” বিজয়ীদের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানানো হয়। সারা রাজ্যজুড়ে এই উৎসব ছাত্র-যুবদের মধ্যে সাহিত্য, সংস্কৃতি ও সমাজ ভাবনার এক নবজাগরণ ঘটাচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল।

Advertisement
Live Cricket Score
upskillninja