Explore

Search

June 23, 2026 6:41 am

IAS Coaching

শেষ দিনে ইডেন জয়ের স্বপ্ন বাংলার

#আনন্দ ব্যানার্জী, কলকাতা: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ১১০ রানে এগিয়ে থেকেও উত্তরাখণ্ডের বিরুদ্ধে বাংলার ম্যাচে ফেরত আসার সম্ভাবনা কঠিন। খেলার দ্বিতীয় দিনের শেষে বাংলা ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান করে। অভিমন্যু ঈশ্বরণ শূন্য রানে, সুদীপ ঘরামী ১৫ রানে, অভিষেক পোড়েল ২১ রানে ও অনুষ্টুপ মজুমদার ৩৫ রানে আউট হওয়ার পর বাংলা খানিকটা ব্যাকফুটে চলে আসে।

তবে সুদীপ চ্যাটার্জীর ৯৮ রান এবং সুমন্ত গুপ্তর ৮২ রানের সুবাদে বাংলা আবার ছন্দে ফেরে। উত্তরাখণ্ডের বোলার দেবেন্দ্র বোড়ার ৬ উইকেটের আগুনঝরা স্পেলের সামনে বাংলা তৃতীয় দিনের শুরুতে ৩২৩ রানে অলআউট হয়ে যায়। অন্যদিকে উত্তরাখণ্ডের দ্বিতীয় ইনিংসের শুরুতেই আকাশদীপের বলে মাত্র ১ রানে প্যাভিলিয়নে ফেরে অবনীশ সুধা। কিন্তু এরপর বাংলার বোলাররা উইকেট নিতে ব্যর্থ হয়।

প্রশান্ত চোপড়ার ৮২ রান এবং অধিনায়ক কুনাল চান্ডেলার অপরাজিত ৬৮ রানের ঝকঝকে ইনিংসের সামনে বাংলার বোলাররা অনেকটাই নিষ্প্রভ ছিল। বাংলার মহম্মদ সামি ১৫ ওভারে ২১ রান দিয়ে উইকেট নিতে অসফল। তৃতীয় দিনের শেষে আকাশদীপের একটি ও বিশাল ভাটির একটিমাত্র উইকেটের সুবাদে উত্তরাখণ্ডের ইনিংস ২ উইকেটে ১৬৫ রানে শেষ হয়।

চতুর্থ দিনে ৫৫ রানে এগিয়ে থেকে উত্তরাখন্ড তাদের দ্বিতীয় ইনিংস শুরু করবে। মহম্মদ সামি এবং আকাশদীপ কি পারবে শেষ দিনের প্রথম ঘন্টায় তাদের বলে আগুন ঝরাতে? বাইশ গজের লড়াইয়ে ইডেনের ঘরের মাঠে এই মরসুমের প্রথম জয় আনতে মরিয়া বাংলা, অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Advertisement
Live Cricket Score
upskillninja