Explore

Search

June 23, 2026 6:44 am

IAS Coaching

মেট্রো স্টাইলে চেকিং, টিকিটবিহীন যাত্রা রুখতে ভারতীয় রেলের বড় পদক্ষেপ

#নয়াদিল্লিঃ টিকিট ছাড়া যাত্রীদের রুখতে এবার বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল মন্ত্রক। নিরাপত্তা এবং যাত্রী শৃঙ্খলা বজায় রাখতে মেট্রো রেলের আদলে এবার চালু হতে চলেছে অটোমেটেড এন্ট্রি ও এক্সিট গেট।

নতুন এই ব্যবস্থায় শুধুমাত্র বৈধ টিকিটধারী যাত্রীরাই প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন। টিকিটবিহীন ব্যক্তিদের জন্য থাকবে নির্দিষ্ট ওয়েটিং এরিয়া বা অপেক্ষাকক্ষ। পাশাপাশি স্টেশনে বসানো হবে ডিজিটাল স্ক্যানার ও প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী, যারা ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি টিকিট যাচাইয়ের দায়িত্ব সামলাবেন।

রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পটি প্রাথমিকভাবে মুম্বই ও গুজরাটের ১২টি ব্যস্ত স্টেশনে পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হচ্ছে। সফল হলে ধীরে ধীরে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনেও এই ব্যবস্থা চালু করা হবে।

রেল কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপে টিকিটবিহীন যাত্রা অনেকাংশে বন্ধ হবে, যাত্রী নিরাপত্তা বাড়বে এবং স্টেশনের ভিড় নিয়ন্ত্রণে আসবে। রেল মন্ত্রকের এক আধিকারিকের কথায়, “মেট্রো-স্টাইল এন্ট্রি সিস্টেম রেল স্টেশনগুলোকে আরও নিরাপদ ও আধুনিক করে তুলবে। যাত্রীদেরও নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে উঠবে।”

Advertisement
Live Cricket Score
upskillninja