Explore

Search

August 7, 2026 1:34 pm

IAS Coaching

বিজ্ঞান জনপ্রিয়করণের লক্ষ্যে জেলা জুড়ে বিজ্ঞান অভীক্ষা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বিজ্ঞানচর্চাকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে জেলা জুড়ে অনুষ্ঠিত হল এক বৃহৎ বিজ্ঞান অভীক্ষা। এতে পরীক্ষার্থী সংখ্যা ছিল প্রায় ১৩ হাজার। এর মধ্যে বাংলা মাধ্যমে অংশ নেয় ১১ হাজার ছাত্রছাত্রী এবং ইংরেজি মাধ্যমে অংশ নেয় প্রায় ২ হাজার।

মোট ৩৩৫-র বেশি স্কুল থেকে পরীক্ষার্থীরা অংশ নেন। জেলা জুড়ে মোট ৩৮ টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছিল। শুধু রায়গঞ্জ শহরেই ছিল ৮টি কেন্দ্র। এছাড়াও কালিয়াগঞ্জ, হেমতাবাদ থেকে শুরু করে চোপড়া, ইসলামপুর, ডালখোলা—সবত্রই এই অভীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষার পাশাপাশি ভিজিটিং টিমও বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করে।

জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক ডাঃ পার্থ প্রতীম ভদ্র জানান, “বিজ্ঞানকে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করা দরকার। এই অভীক্ষা তারই অংশ, যাতে স্কুল পড়ুয়ারা বিজ্ঞানের প্রতি আগ্রহী হয় এবং ভবিষ্যতে নতুন প্রজন্ম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে বড়ো হতে পারে।”

শিক্ষক, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে জেলার এই উদ্যোগে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে সর্বত্র। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর আরও বেশি সংখ্যক স্কুলকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

Advertisement
Live Cricket Score
upskillninja