Explore

Search

May 10, 2026 2:12 pm

IAS Coaching

আবারও চালকদের তৎপরতায় রক্ষা পেল শাবক সহ মা হাতি

#মালবাজার: আবারো ট্রেন চালকদের তৎপরতায় রক্ষা পেল শাবক সহ মা হাতির দল। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভরে নাগরাকাটা ও চালসার মাঝে চাপরামারি বনাঞ্চল এলাকায়। রেল সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে শিলিগুড়ি থেকে ধুবরি গামী আপ ডেমো ট্রেন চালিয়ে যাচ্ছিলেন চালক বিনয় প্রসাদ এবং সহকারী চালক সুরোজ কুমার বর্মন।
চালসা স্টেশন ছেড়ে চাপড়ামারি বনাঞ্চলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তারা দেখতে পান দুটি পূর্ণবয়স্ক হাতি এবং একটি শাবক রেল লাইনের পাশ দিয়ে হেটে আসছে। এই দৃশ্য দেখে চালক দুইজন আপদকালীন ব্রেক কোসে ট্রেন থামিয়ে দেন।
কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বড় দুটি হাতি বাচ্চাকে সাথে নিয়ে বনাঞ্চলের ভিতরে প্রবেশ করে যায়। পরিস্থিতি বুঝে চালক দুইজন আবার ট্রেন চালিয়ে গন্তব্য অভিমুখে রওনা দেন। রক্ষা পায় হাতি। চালক দুইজনের এই তৎপরতার জন্যে বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja