Explore

Search

August 7, 2026 12:01 pm

IAS Coaching

মৃদু ভূমিকম্পে কাঁপল উত্তর পূর্ব ভারত

#নিউজ বৃত্তান্তঃ রবিবারের বিকেলে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সমগ্র উত্তর পূর্ব ভারত। সাথে কাঁপল চিন, নেপাল,বাংলাদেশ সহ ভুটানের একাংশ। জানা গেছে, এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল অসমের ঢেকিয়াজুলি নামক একটি জায়গা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯।
উল্লেখ্য, এমন ভূমিকম্প হতে পারে বলে আজই সকালের দিকে পূর্বাভাস দিয়েছিল বেশ কয়েকটি গবেষণা কারী সংস্থা।

এদিন এই ভূকম্প টের পান পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ সমগ্র উত্তরবঙ্গে। কিছু মানুষ আতঙ্কিত হলেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর সামনে আসেনি।

Advertisement
Live Cricket Score
upskillninja