Explore

Search

August 7, 2026 1:34 pm

IAS Coaching

প্রয়াত ব্যক্তির জমি দখল করে রেকর্ড, BLLRO দপ্তরে ডেপুটেশন

#রায়গঞ্জঃ প্রয়াত ব্যক্তির জমি দখল করে বেআইনিভাবে রেকর্ড করে নেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে। শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবার এবং একদল স্থানীয় বাসিন্দা একজোট হয়ে রায়গঞ্জের ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিস (BLLRO)-এর দপ্তরে ডেপুটেশন জমা দিলেন। কিভাবে দখল হল জমি, কিভাবে সেই জমিতে থাকা কয়েক লক্ষ টাকার গাছ আত্মসাৎ হল এনিয়েই এদিন ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা।

অভিযোগকারীরা জানান, এলাকায় এক বহিরাগত যুবক প্রয়াত হরেন্দ্র নাথ মন্ডলের নামে থাকা জমি ভুয়ো কাগজপত্র তৈরি করে নিজেদের নামে রেকর্ড করিয়ে নিয়েছে। শুধু তাই নয়, জমিতে থাকা গাছগুলিও অবৈধ ভাবে কেটে বিক্রি করে দিয়েছে। মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের অজান্তে এভাবে সরকারি নথিতে রেকর্ড পরিবর্তন হওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়িয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে সাধন মন্ডলের দাবি, অবিলম্বে নথি সংশোধন করে জমি ফিরিয়ে দিতে হবে তাঁদের। অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা। আমরা ওই জমি মন্দির তৈরির জন্য গ্রামবাসীদের হাতে তুলে দিতে চাই।

BLLRO অফিস সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ডেপুটেশন গ্রহণ করে দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত নানা অনিয়ম এই এলাকায় চলছে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই দখলদারির রীতি বন্ধ করা সম্ভব নয়। পাশাপাশি, এদিন বিভাগীয় বনদপ্তরের আধিকারিকের কাছেও ডেপুটেশন জমা দেন গ্রামবাসীরা।

Advertisement
Live Cricket Score
upskillninja