#মালবাজার: সা তসকালে মুরগী শিকার করতে গিয়ে কুয়োর মধ্যে পড়লো এক চিতাবাঘ। দীর্ঘ চেষ্টার পর ট্রাঙ্কুইলাইজিং করে কুয়ো থেকে উদ্ধার করল বনদপ্তর। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের ইন্ডং চাবাগানের টন্ডু লাইন শ্রমিক মহল্লায়। তখন ভোর পাঁচটা, সবেমাত্র পূর্ব দিকে সূর্যদেব তার কিরণ নিয়ে উঁকি দিয়েছে। মোরগ তার সতীক্ষ্ণ চিৎকারে দিনের আলোর প্রকাশ ঘোষনা করছে। চা বাগানের শ্রমিক মহল্লায় তখন সবে আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার তৎপরতা শুরু হয়েছে।

সেই সময় চা বাগানের টন্ডু লাইন ক্রমিক মহল্লায় খাবারের খোঁজে হানা দিয়েছে এক পূর্ণবয়স্ক চিতাবাঘ। এক সুপুষ্ট মোরোগ শ্রমিক মহল্লার সোমনাথ গোয়ালার কুয়োর রিং’য়ের উপর বসে কঁক-রে কঁক ডাক দিয়ে চলছে। চোখের সামনে সুপুষ্ট আহার দেখে গর্জন করে শিকারের ওপর ঝাপিয়ে পড়ে চিতাবাঘ। শিকার স্বরূপ মুরগি মুখের গ্রাসে এলেও শরীরের নিয়ন্ত্রণ সামলাতে না পেরে শিকার সমেত কুয়োর মধ্যে পড়ে যায় ওই চিতা বাঘ।

কুয়োর মধ্যে চিতাবাঘ পড়তেই সোরগোল পড়ে যায় শ্রমিক মহালয়। সবাই ভিড় করে কুয়োর সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে আছেন চা বাগানের ম্যানেজার রজত দেব। খবর দেয়া হয় বনদপ্তরে এবং খবর পেয়ে বন্যপ্রাণ শাখার খুনিয়া স্কোয়ার্ডের কর্মীরা ও অন্যান্য রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে চলে আসেন। আসে মেটেলি থানার পুলিশ কর্মীরা। ততক্ষণে কুয়োর ভিতরে বসে মুরগি সাবাড় করেছে ওই চিতাবাঘ।

কিভাবে উদ্ধার করা হবে সেই চিতাবাঘ? সেনিয়ে চিন্তায় পড়ে বনকর্মীরা। অবশেষে ঘুম পাড়ানি গুলি করে কাবু করা হয় ওই চিতাবাঘ কে।
চা বাগানের ম্যানেজার রজত দেব জানান, আমাদের চা বাগানে চিতাবাঘ অহরহ দেখা যায়। বুনো হাতিও নিয়মিত আসে। বাইসন, হরিণ এর আগে দেখা গেছে।কিন্তু এভাবে কুয়োর মধ্যে পড়ে যাওয়ার ঘটনা ঘটেনি। ভোর পাঁচটা নাগাদ মুরগি স্বীকার করতে গিয়ে চিতাবাঘ্টি ওই কুয়োর মধ্যে পড়ে যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, ডুয়ার্স ও তারাইয়ের চা বাগান গুলিতে চিতাবাঘের উপস্থিতি নিত্য টের পাওয়া যায়। কিন্তু এভাবে ওর মধ্যে পড়ে যাওয়ার ঘটনা সচরাচর দেখা যায় না। বেশ কয়েক বছর আগে তরাই এর একটি চা বাগানে এরকম ঘটনা ঘটেছিল। বিকাল পাঁচটা পর্যন্ত খবর অনুযায়ী জানা গেছে, বনদপ্তর চিতাবাঘ টিকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।








