Explore

Search

August 7, 2026 12:01 pm

IAS Coaching

দূরন্ত লড়াই বাংলার মেয়েদের, আসামের কাছে হেরে সুব্রত মুখার্জি কাপে রানারআপ নন্দঝাড়

#নতুন দিল্লিঃ ৬৪তম সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে দুরন্ত লড়াইয়ের পরেও স্বপ্নপূরণ হল না বাংলার মেয়েদের। বৃহস্পতিবার ফাইনাল ম্যাচে ৩-১ গোলে জয় ছিনিয়ে নিল আসামের গুয়াহাটির বেলকুচি হাইস্কুল। তবে ইতিহাস গড়ে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার নন্দঝার আদিবাসী তপশিলি উচ্চ বিদ্যালয় প্রথমবারের মতো সুব্রত মুখার্জি কাপে রানারআপ হয়ে সারা রাজ্যকে গর্বিত করেছে।

এই সাফল্যের জন্য বিদ্যালয়টি পেয়েছে সুব্রত কাপের সার্বিক সেরা বিদ্যালয়ের সম্মান। পাশাপাশি দলের কোচ ও বিদ্যালয়ের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার শিক্ষক চন্দন পাল পেয়েছেন সেরা কোচের শিরোপা।

মেয়েদের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে গোটা দলের বিমানযাত্রার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার সকাল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে বাংলার দলটি। এরপর সল্টলেক স্টেডিয়াম ও বিকাশ ভবনে রাজ্যের তরফে হবে তাদের বিশেষ সংবর্ধনা। রাতেই ফিরবে ইসলাপুরে। বাংলার কন্যাশ্রীদের এই সাফল্যে গোটা উত্তর দিনাজপুর জুড়ে বইছে উচ্ছ্বাসের হাওয়া।

Advertisement
Live Cricket Score
upskillninja