Explore

Search

June 23, 2026 8:54 am

IAS Coaching

এবার কি দক্ষিণ ভারত মুখী ট্রেন পেতে চলেছে রায়গঞ্জবাসী, জল্পনা তুঙ্গে

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ এবার কি তবে পূরণ হতে চলেছে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা? জেলার রেলপ্রেমী মহল থেকে শুরু করে সাধারণ যাত্রীদের মধ্যে এখন তুমুল গুঞ্জন—দক্ষিণ ভারতের পুরী, ব্যাঙ্গালোর ও চেন্নাই মুখী একাধিক সরাসরি ট্রেনের ছাড়পত্র নাকি মিলতে চলেছে। যদিও রেলমন্ত্রক সূত্রে এখনো পর্যন্ত এমন কোনো আনুষ্ঠানিক নির্দেশিকা পাওয়া যায়নি, তবুও সম্ভাবনার আলো দেখছেন অনেকেই।

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ, রায়গঞ্জ ও রাধিকাপুর অঞ্চল থেকে অসংখ্য মানুষ চিকিৎসা, উচ্চশিক্ষা কিংবা ব্যবসার কাজে নিয়মিত ছুটে যান দক্ষিণ ভারতের নানা প্রান্তে। কিন্তু যাতায়াতের ভরসা বলতে মালদা বা বারসই হয়ে দূরপাল্লার ট্রেন ধরাই একমাত্র পথ। ফলে যাত্রীদের সময় ও অর্থ—দুটোই নষ্ট হয়।

দীর্ঘদিন ধরেই উত্তর দিনাজপুর জেলা রেল উন্নয়ন মঞ্চ এই সমস্যার সমাধান ও দক্ষিণ ভারতগামী সরাসরি ট্রেন চালুর দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। সাধারন মানুষের মতে, রায়গঞ্জ হয়ে এমন ট্রেন চালু হলে কেবল যাত্রীদেরই নয়, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে যাবে।

যদিও সবটাই এখনো জল্পনার পর্যায়ে, তবুও রেলমন্ত্রকের ইতিবাচক পদক্ষেপের আশা করছেন জেলার মানুষ। অনেকে বলছেন, “যদি সত্যিই দক্ষিণ ভারত মুখী ট্রেন রায়গঞ্জ থেকে ছাড়ে, তবে এ হবে বহু বছরের স্বপ্নপূরণ।”

Advertisement
Live Cricket Score
upskillninja