Explore

Search

June 23, 2026 8:54 am

IAS Coaching

সুকান্ত জন্মশতবর্ষ পালনের উদ্যোগ রায়গঞ্জে

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বাংলা সাহিত্যের অন্যতম বিপ্লবী কণ্ঠস্বর, কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে রায়গঞ্জে শুরু হতে চলেছে এক বিশেষ সাংস্কৃতিক উদযাপন। আগামী ১৬ই আগস্ট থেকে শুরু হচ্ছে এই শতবর্ষ উদযাপন।

‘সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন কমিটি, উত্তর দিনাজপুর’ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে, দেবীনগরে কবি সুকান্তের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে এই উৎসবের সূচনা করা হবে। কবির জীবনের আদর্শ, সাহিত্যকর্ম ও সমাজ বদলের ডাককে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ।

এই অনুষ্ঠানকে সফল করে তুলতে একটি নাগরিক সভার আয়োজন করা হয়েছে আগামী ৮ই আগস্ট, শুক্রবার সন্ধ্যা ৬টায়, পোস্ট অফিস মোড়ের ‘প্রতিরোধ ভবনে’। সভায় জেলার বিশিষ্ট নাগরিকদের উপস্থিতি ও পরামর্শ কামনা করা হয়েছে কমিটির পক্ষ থেকে।

জেলা কমিটির সভাপতি ডঃ পীযুষ কুমার দাস, কার্যকরী সভাপতি ভানুকিশোর সরকার, যুগ্ম সম্পাদক অরূপ ধর ও প্রিয়রঞ্জন পাল জানিয়েছেন—“সুকান্ত কেবল কবি নন, তিনি ছিলেন একটি সংগ্রামী যুগের প্রতিনিধি। তাঁর শতবর্ষ উদযাপন শুধুমাত্র স্মরণ নয়, তা হবে একটি সাংস্কৃতিক নবজাগরণের পথচলা।” সুকান্তের আদর্শকে পুনর্জাগরণের এই প্রয়াস রায়গঞ্জের সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন উদ্দীপনার সঞ্চার করবে বলেই মনে করছেন অনেকেই।

Advertisement
Live Cricket Score
upskillninja