Explore

Search

August 7, 2026 12:07 pm

IAS Coaching

ভোটের মুখে বাড়ল পুজোর অনুদান, এবার বাড়ল ২৫ হাজার

#কলকাতা: দুর্গাপুজোকে ঘিরে রাজ্য সরকারের তরফে বর্ধিত আর্থিক সহায়তার ঘোষণা হল শুক্রবার। গত বছর প্রতিটি দুর্গাপুজো কমিটিকে দেওয়া হয়েছিল ৮৫ হাজার টাকা অনুদান। এবছর সেই অনুদান বাড়িয়ে করা হল ১ লক্ষ ১০ হাজার টাকা। অর্থাৎ এবার বাড়তি ২৫ হাজার টাকা পাবেন রাজ্যের প্রতিটি দুর্গাপুজো কমিটি।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি পুজো উদ্যোক্তারা। তাঁদের মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পুজোর বাজেট প্রতি বছরই বাড়ছে। এই অতিরিক্ত অর্থ সাহায্য অনেকটাই স্বস্তি দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এক সরকারি অনুষ্ঠানে এই ঘোষণা করেন। তিনি জানান, “দুর্গাপুজো বাংলার সংস্কৃতি ও আবেগের প্রতীক। সরকারের দায়িত্ব পুজো কমিটিগুলোর পাশে থাকা।”

উল্লেখ্য, ২০২১ সাল থেকে দুর্গাপুজো ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর স্বীকৃতি পেয়েছে। তারপর থেকেই পুজো ঘিরে আন্তর্জাতিক নজর বেড়েছে। পুজোর প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন প্রশাসনিক মহল।

রাজ্যজুড়ে প্রায় ৪০ হাজার দুর্গাপুজো আয়োজিত হয়। সেই হিসাবে, সরকারের মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৪৪০ কোটি টাকা। শুধু অনুদান নয়, পুজোর সময় বিদ্যুৎ বিলেও মিলবে ছাড়, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণা ঘিরে পুজোর আগে রাজ্য জুড়ে বইছে খুশির হাওয়া।

Advertisement
Live Cricket Score
upskillninja