#মালবাজার: জেলার বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট মেটাতে জেলা পুলিশের উদ্যোগে শনিবার নাগরাকাটা থানায় এক সেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খণ্ডে বাহালে উমেশ গনপত।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ, মাল মহাকুমা পুলিশ আধিকারিক প্রদীপ রোশন দেশমুখ, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর, লুকসান গ্রাম পঞ্চায়েত প্রধান সোনালী বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী প্রেম ছেত্রী প্রমুখ। এদিন এই শিবিরে বিশেষ ভাবে সহযোগিতা করে লায়ন্স ক্লাব অফ নাগরাকাটা।

এদিন এই শিবিরের উদ্বোধন করে পুলিশ সুপার বলেন, বিভিন্ন হাসপাতাল গুলিতে রক্তের সংকট রয়েছে। সেই সংকট মেটাতেই এই উদ্যোগ। এদিন পুলিশ কর্মীদের পাশাপাশি স্থানীয় বহু লোক স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরের টার্গেট ছিল ১০০ ইউনিট রক্ত সংগ্রহের। বিকাল পর্যন্ত উদ্যোক্তারা তাদের লক্ষ্যমাত্রা পূরনে সক্ষম হন।









