Explore

Search

August 8, 2026 12:53 pm

IAS Coaching

বাইক দুর্ঘটনায় মৃত এক জখম এক

#মালবাজার: আবার বাইক দুর্ঘটনায় মৃত হলো এক যুবকের আহত এক যুবক। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ওদলাবাড়ি হাসপাতালের কাছে ১৭ নাম্বার জাতীয় সড়কে। জানাগেছে, একটি বাইকে করে দুই যুবক মালবাজারের দিক থেকে ওদলাবাড়ির দিকে আসছিলো। স্থানিয়রা জানিয়েছে, বাইকটি দ্রুত গতিতে এসে জাতীয় সড়কে একটি ছোট গাড়িকে ওভারটেক করে রাস্তার পাশে লোহার খুটি এবং গাছে ধাক্কা মেরে রাস্তা থেকে নিচে ঝোপের মধ্যে পড়ে যায়।
আহতদের উদ্ধার করে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় স্থানিয় মানুষজন। সেখানেই চিকিৎসা প্রাথমিক চিকিৎসা শুরু হয়। দুজনের আঘাত গুরুতর থাকায় দুজনকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। ওদলা বাড়ি থেকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বাজলুর রসিদ বুলবুল(৩৩) নামের একজনের। তার বাড়ি মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েত হায় পাথার এলাকায়। আর এক বাইক আরোহী অরুন গুরুং আহত অবস্থায় মাল হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি মালবাজারে।
Advertisement
Live Cricket Score
upskillninja