Explore

Search

August 8, 2026 12:53 pm

IAS Coaching

মহেশতলার ঘটনার প্রতিবাদে  বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ ও তুলসীগাছ দান

#মালবাজার: মহেশতলার ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে মালবাজার দয়াময়ী কালিবাড়ি প্রাঙ্গনে ধিক্কার বিক্ষোভ প্রদর্শন করা হয়। সেই সাথে তুলসী গাছ দান করা হয়।
সম্প্রতি কলকাতা মহেশতলা এলাকায় তুলসী গাছকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদ প্রকাশ্যে আসে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও এ নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি এবং সনাতনীদের পক্ষ থেকে  প্রদর্শন করা হয়।
সোমবার বিকেল চারটায় মালবাজার দয়াময়ী কালী বাড়ি প্রাঙ্গণ বিজেপির মাল মহিলা মোর্চার কর্মী ও সমর্থকরা সমবেত হয়ে মহেশতলার ঘটনার প্রতি ধিক্কার জানান।
বিজেপির মহিলা মোর্চার মাল মন্ডল ২য়ের নেত্রী বর্ণালী শাহ জানান, মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে মাত্র সাত কিলোমিটার দূরে মহেশতলাতে তুলসী গাছকে কেন্দ্র করে সনাতনীদের উপর যে আক্রমণ ঘটেছে আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এই বিষয়ে যারা দোষী তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। যারা সনাতনীদের উপরে আক্রমণ করেছে তাদের প্রতি আমাদের ধিক্কার।
Advertisement
Live Cricket Score
upskillninja