Explore

Search

June 23, 2026 6:41 am

IAS Coaching

উত্তরবঙ্গে প্রথম, কিলিমাঞ্জারো শৃঙ্গ ছুঁলেন রায়গঞ্জের তরুন সরকার

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো পর্বত অভিযানে নেমে সফল হলেন রায়গঞ্জের বাসিন্দা তথা হিমালয়ান মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স এসোসিয়েশনের সদস্য তরুন সরকার। তাঁর এই আন্তর্জাতিক সাফল্য ঘিরে এখন সাজ সাজ রব বাড়িতে।

হিমালয়ান মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স এসোসিয়েশনের সদস্য শঙ্কর ধর বলেন, তরুন বাবু সবসময়ই পাহাড়ের পথে থাকেন। আমাদের সকলের কাছে আদর্শ স্বরূপ। উনি এই ৫৭ বছর বয়সেও প্রতি বছর নিয়ম করে ট্রেক এবং পর্বত অভিযানে যান। পর্বতারোহণের মত কম প্রচারের এই স্পোর্টসকে জেলায় জনপ্রিয় করতে তাঁর অবদান অনস্বীকার্য।

এদিন তিনি আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গে পা রাখেন। তারপর বলেন, ভীষণ ভালো লাগছে। এমন অভিজ্ঞতা সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে। জানা গেছে, গত ৩০শে মে তিনজন বাংলাদেশের পর্বতরোহীর সাথে কিলিমাঞ্জারো পর্বত অভিযানে নামেন তিনি।

উল্লেখ্য, কিলিমাঞ্জারো হল আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা ১৯৩৪১ ফুট। কিন্তু নিরক্ষীয় অঞ্চলে অবস্থানের কারনে এর শিখরে বরফ ঢাকা শীতল আবহাওয়ার সাথে লড়াই করা ভীষণ রোমাঞ্চকর। তিনি জানান, এই পর্বতটি পৃথিবীতে এককভাবে দাঁড়িয়ে থাকা সর্বোচ্চ পর্বত অভিযানটি সম্পূর্ণ করতে মোট নয় দিন সময় লেগেছে। আগামী ১৫ই জুন তিনি রায়গঞ্জে ফিরতে পারেন।

Advertisement
Live Cricket Score
upskillninja