
#নিউজ ডেস্কঃ আগামী ২৯ শে মে থেকে আগামী ১ জুন পর্যন্ত সমগ্র উত্তরবঙ্গ জুড়ে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে। এর সাথে লাল ও হলুদ সতর্কতা জারি করল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, কোচবিহার, জলপাইগুড়িতে আগামী ২৯শে মে মাঝারি বৃষ্টি এবং ৩০শে মে থেকে ১লা জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুরে আগামী ২৯শে মে হালকা বৃষ্টি, ৩০শে মে ও ১লা জুন মাঝারি বৃষ্টি, এবং ৩১শে মে অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

আলিপুরদুয়ারে আগামী ২৯শে মে মাঝারি বৃষ্টি, এবং ৩০শে মে থেকে ১লা জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এমন পরিস্থিতিতে, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আগামী ৩০শে মে থেকে ১লা জুন কিছু জায়গায় ভারী বৃষ্টি সহ বজ্র বিদ্যুৎ ও ঝড় হওয়ার সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুরে আগামী ৩১শে মে ও ১লা জুন কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় এর সম্ভাবনা আছে।

পাশাপাশি, মাঝিয়ানের আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার ২৯শে মে থেকে ১লা জুন পর্যন্ত সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। ২৯শে মে এবং ১লা জুন মাঝারী বৃষ্টি এবং ৩০ ও ৩১শে মে ভারী থেকে অতি ভারী সম্ভাবনা। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৭.০-৩২.০ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.০- ২৬.০ ডিগ্রী সেলসিয়াস থাকতে পারে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৫-৮৯ শতাংশ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ৫২-৬৪ শতাংশ থাকতে পারে। দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টাই ১৩.০-২১.০ কিমি বেগে বায়ু প্রবাহের সম্ভাবনা রয়েছে।

কৃষি সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় পরামর্শ হিসেবে বলা হয়েছে, নড়বড়ে ছাদ, মুরগির ঘর ভেঙ্গে পড়তে পারে। ভুট্টা এবং ধান ঝড় এর জন্য ঢলে পড়তে পারে। সবজি ও পাট জমি ডুবে যেতে পারে। বজ্র বিদ্যুৎ, ঝড় এর সময় পাকা ছাদ এর নিছে আশ্রয় নেওয়া,খুব বেশী প্রয়োজন না থাকলে সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। জমির জল নিকাশি বাবস্তা ভালো করুণ, সবজি গাছে কাঠি বা ডাণ্ডা দিয়ে ঠেকনা দেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।








