Explore

Search

June 23, 2026 8:45 am

IAS Coaching

নির্যাতিত আদিবাসী কন্যা খুনের ঘটনার পর,  পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করলো সরকার

#মালবাজার: মাল মহকুমা এলাকার  নাগরাকাটায আদিবাসী কন্যাকে শারীরিক নির্যাতন ও খুনের ঘটনার পর শুক্রবার  মৃতার পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করলো সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন মৃতের বাড়িতে যান আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবরাইক, মহকুমাশাসক শুভম কুন্ডাল, মহকুমা পুলিশ আধিকারিক দেশমুখ প্রদীপ রোশন, নাগ্রাকাটার পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর সহ অন্যান্যরা।
এদিন মৃতের পরিবারে হাতে ৪ লক্ষ ১২ হাজার টাকার প্রথম কিস্তির চেক তুলে দেন মন্ত্রী বুলু চিক বড়াইক। দ্বিতীয় কিস্তির টাকা কিছুদিনের মধ্যে দেওয়া হবে বলে বুলু চিকবড়াইক জানান। এদিন পরিবারের সাথে অনেকক্ষন কথা বলেন প্রশাসনের কর্তারা এবং মন্ত্রী। সব রকম সহযোগীতার আশ্বাস দেন মন্ত্রী।
 উল্লেখ্য, মাল মহকুমা অন্তর্গত নাগরাকাটা ব্লকের একটি চা বাগানের আদিবাসী কিশোরীকে গত ৭ অক্টোবর  শারীরিক নির্যাতন ও খুন করা হয় বলে জানা গেছে। ৮ অক্টোবর সুখানী নদীর জলে তার দেহ ভাসতে দেখা যায়। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘটনায় জরিত থাকায় এক  অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্তের ফাসি এবং মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এর দাবিতে গত কয়েকদিন যাবৎ আদিবাসী সংগঠন সহ অন্যান্য সংগঠনের কর্মিরা মালবাজার, নাগ্রাকাটায় মিছিল বিক্ষোভ করে।  নাগ্রাকাটা থানা ঘেরাও করে মৃতের আত্মীয়  সহ আদিবাসী সংঠনের সদস্যরা।
এদিন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিক বড়াইক বলেন, যে ঘটনা ঘটেছে তা, নক্কার জনক ঘটনা। অভিযুক্তের ফাসি হোক এটা আমরাও চাইছি। প্রশাসন সঠিক পথেই তদন্ত প্রক্রিয়া  চালাচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে চেক তুলে দিলাম। আমরা সব সময় এই পরিবারের পাশে রয়েছি। আমাদের আশা এই পরিবার সঠিক বিচার পাবে এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja