Explore

Search

August 7, 2026 12:01 pm

IAS Coaching

অবশেষে চালু হলো সিকিমের লাইফ লাইন

#সিকিম: অবশেষে চালু হল বাংলা সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। তবে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে। জাতীয় সড়ক দিয়ে চলবে শুধুমাত্র ছোট যান, যাত্রী বোঝাই ছোট গাড়ি এবং বাস। ভারী মালবোঝাই গাড়িকে আগের মতোই বিকল্প পথ ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পূর্ত দপ্তরের তরফে জেলা প্রশাসনকে জাতীয় সড়কটি ছোট যান চলাচলের জন্য সবুজ সংকেত দেওয়া হয়। সেইমতো কালিম্পং জেলা প্রশাসন শুক্রবার থেকে জাতীয় সড়ক দিয়ে ছোট যান চলাচল ও যানবাহন নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করে। এরপর এদিন সকাল থেকে ওই সড়ক দিয়ে শুরু হয় ছোট যান চলাচল। আর জাতীয় সড়ক খুলতেই স্বস্তিতে পর্যটনমহল থেকে সাধারণ মানুষ।

Advertisement
Live Cricket Score
upskillninja