Explore

Search

June 23, 2026 10:00 am

IAS Coaching

৪দিনের মাথায় আবারও বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়লো চিতাবাঘ

#মালবাজার: ৪ দিন পার হতে না হতেই আবারও নেওরা চাবাগানে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়লো স্ত্রী চিতাবাঘ। এবার ৩ নম্বর আবাদি এলাকায় আটক হলো ওই চিতাবাঘ। উল্লেখ্য, গত শুক্রবার এই চাবাগানের ১৬ নম্বর আবাদি এলাকায় পাতা খাঁচায় ধরা পড়েছিল এক পুরুষ চিতাবাঘ।
বনদপ্তর ও শ্রমিকদের থেকে জানাগেছে, ওই চাবাগানে গত শুক্রবার একটি পুরুষ চিতাবাঘ আটক হয়। শ্রমিকদের ধারনা ছিল, চাবাগানে আরও চিতাবাঘ রয়েছে। কারন, মাঝেমধ্যে শ্রমিক মহল্লার ছাগল, শুয়োর সহ অন্যান্য গবাদিপশুর উপর হামলা চলছিল শ্রমিকদের আবেদন ও চাবাগান কর্তৃপক্ষের অনুরোধে বন কর্মীরা আবার খাঁচা পাতে।
৪ দিনের মাথায় মঙ্গলবার সকালে শ্রমিকরা দেখতে পায় খাঁচায় আটক হয়েছে চিতাবাঘ। মুহুর্তে ভীড় জমে যায়। খবর পেয়ে মালবাজার থেকে বন্যপ্রান স্কোয়ার্ডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘ উদ্ধার করে। বনকর্মীরা জানায়, এদিনের চিতাবাঘটি পূর্ণবয়স্কা স্ত্রী। প্রাথমিক পর্যবেক্ষণের পর আবার বনাঞ্চলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja